আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

এরিক অ্যাডামসের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের

এরিক অ্যাডামসের বিরুদ্ধে  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের

দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে। দীর্ঘদিন ফেডারেল দুর্নীতির তদন্তের পর বুধবার (২৫ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন অ্যাডামস। কিন্তু তিনি ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে তদন্তের মুখোমুখি হয়েছেন।


দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে নিউইয়র্ক সিটির এ পর্যন্ত ১১০ জন মেয়রের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রথম মেয়র হবেন অ্যাডামস। যদিও এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। 

ডেমোক্র্যাট এই রাজনীতিক দাবি করেছেন, মামলা হলে তা ‘মিথ্যার ওপর ভিত্তি করে করা সম্পূর্ণ ভুয়া অভিযোগ’ হবে। তিনি দায়িত্বপালনরত অবস্থায়ই মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন।


ডেমোক্র্যাট এই রাজনীতিবিদ এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি আমি নির্দোষ। আমি যদি অভিযুক্ত হই তাহলে অনুরোধ জানাবো যেন নিউইয়র্কবাসী সত্যটি জানতে পারে।’

নিউইয়র্কবাসীর প্রতি ‘ধৈর্য ধরা’ ও তার জন্য ‘প্রার্থনা’ করার অনুরোধ জানিয়েছেন অ্যাডামস। তিনি বলেন, ‘আমার শক্তির পুরোটা দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।’ 

ডেমোক্র্যাট অনেক প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তা অ্যাডামসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। কিন্তু অ্যাডামস এই দাবি প্রত্যাখ্যান করে মেয়রের পদ থেকেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।

অ্যাডামসের বিরুদ্ধে আনীত পাঁচ অভিযোগ হলো- ফোনে ফেডারেল প্রোগ্রাম ঘুষ এবং বিদেশী নাগরিকদের কাছ থেকে চাঁদা গ্রহণের পরিকল্পনা, তার জালিয়াতি, ভিনদেশী নাগরিককে অর্থের বিনিময়ে সুবিধা প্রদান, নির্বাচনী প্রচারণায় ভিনদেশী অনুদান গ্রহণ, এবং ঘুষ নেওয়া।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত