আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পাতালট্রেনে ঘুমন্ত এক নারীর পোশাকে আগুন দিলেন এক ব্যক্তি, পরে মৃত্যু

পাতালট্রেনে ঘুমন্ত এক নারীর পোশাকে আগুন দিলেন এক ব্যক্তি, পরে মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক সিটিতে পাতালট্রেনে এক নারীর গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে এ ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ওই নারী ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার শিকার নারীর পরিচয় এখনো জানা যায়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শান্তভাবে তাঁর কাছে এসে লাইটার দিয়ে ওই নারীর পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন। এর আগে দুজনের মধ্যে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা হতে দেখা যায়নি। এই দুই নারী-পুরুষ আগে থেকে একে অপরকে চিনতেন বলেও মনে করছে না পুলিশ।

স্টেশনে টহলে থাকা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। আর ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে পড়েন।

এক প্রত্যক্ষদর্শী তাঁর মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, যেখানটায় ওই নারী পুড়ছিলেন, তার থেকে কয়েক কদম দূরে প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরে এক ব্যক্তি বসে আছেন। তাঁর পরনে ধূসর রঙের একটি হুডি। গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক দেখা গেছে।

বেঞ্চে বসে থাকা ওই ব্যক্তিই হামলাকারী কি না, তা নিয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পুলিশ বলেছে, ঘটনার সময় ওই ব্যক্তিকে সন্দেহভাজন মনে করার কোনো কারণ ছিল না। পুলিশ তখন ওই নারীকে সহায়তার জন্যই ছোটাছুটি করছিল।

পুলিশ বলছে, কর্মকর্তারা অগ্নিনির্বাপণযন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। জরুরিসেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গতকাল ঘটনাটির পরে পাতালট্রেন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, তারা এখনো ঘটনার শিকার ওই নারীর পরিচয় এবং হামলার কারণ জানতে তদন্ত করছে।

পুলিশের হিসাব অনুসারে, সপ্তাহের প্রতি কর্মদিবসে পাতালট্রেনে প্রায় ৪০ লাখ ভ্রমণ হয়ে থাকে। সেখানে সহিংস অপরাধের ঘটনা অপেক্ষাকৃত বিরল। ২০২৪ সালের নভেম্বর নাগাদ পাতালট্রেনে ৯টি হত্যাকাণ্ড হয়েছে। আর ২০২৩ সালের একই সময়ে পাঁচটি হত্যাকাণ্ড হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত