আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১০

নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১০

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে এলাপাতাড়ি গুলির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে অ্যামাজুরা ইভেন্ট হলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তবে তাদের কারও প্রাণ সংশয়ে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাত ১১টা ১৮ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে প্রায় ৯০ জন উপস্থিত ছিলেন। ক্লাবের বাইরে অপেক্ষমান প্রায় ১৫ জনের দিকে চার বন্দুকধারী প্রায় ৩০ বার গুলি চালায়। এরপর তারা একটি হালকা রঙের সেডান গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের লং আইল্যান্ড জিউইশ হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্যাট্রল প্রধান ফিলিপ রিভেরা বলেছেন, আমাদের রাস্তায় এমন নির্বিচার গুলিবর্ষণ বরদাশত করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, পুলিশ রাস্তায় এবং ফুটপাতে প্রমাণ সংগ্রহ করছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে এবং গাড়িটির সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ।

প্রায় চার হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন অ্যামাজুরা হলে নিয়মিতভাবে ডিজে শো এবং বিভিন্ন পারফরম্যান্সের আয়োজন করা হয়ে থাকে।

এদিকে, নতুন বছরের প্রথম প্রহরে আরেকটি রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। নিউ অরলিয়েন্সের বোর্বন স্ট্রিটে গাড়ি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী একজন মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তাকে চিহ্নিত করেছে এফবিআই। এই ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত