আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

তৌহিদ হত্যাইয় জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবেঃ প্যাট্রিয়টস অব বাংলাদেশ

তৌহিদ হত্যাইয় জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবেঃ প্যাট্রিয়টস অব বাংলাদেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

সেনাবাহিনীর কাজ দেশরক্ষা করা। জনগনকে তুলে নিয়ে নির্যাতন করে মেরে ফেলা সেনাবাহিনীর কাজ হতে পারেনা, সম্প্রতি বাংলাদেশে সেনাবাহিনীর হাতে নির্যাতিত বিএনপি নেতা তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভায় বক্তারা গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ কথা বলেন।

তারা আরও বলেন কেউই আইনের উর্ধ্বে নয়। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।আমরা দেশে আইনের শাসন চাই। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই।

তারা তৌহিদুলের হত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ ‍নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে তৌহিদুল হত্যার দ্রুত বিচারের দাবীতে এক মানব বন্ধনের আয়োজন করে। এ ব্যাপারে সংগঠনের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কনসুলেটে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। কনসুলেটের পক্ষে কনসাল জেনারেল নাজমুল হুদা স্মারকলিপি গ্রহন করেন এবং এটি যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে দেবেন বলে জানান।

“যেভাবে আমাদের ভাই তৌহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে আমরা তার নিন্দা জানাই। আমরা অবিলম্বে দোষী সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার দাবী করছি.” প্যাট্রিয়টস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আবদুল কাদের বলেন।

”এতে সেনাবাহিনী ছাড়া যদি প্রশাসনের অন্য কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরও বিচার চাই। আমাদের এই বিপ্লবের ফল যাতে কোন ভাবে নস্ট না হয় এদিকে ইউনুস স্যার খেয়াল রাখবেন বলে আমরা আশা করি,” তিনি বলেন।

প্যাট্রিয়টস অব বাংলাদেশের সদস্য দেলোয়ার শিপন বলেন বর্তমান সরকার ও আওয়ামী লীগ সরকারের সময়ের মধ্যে আমরা কোন পার্থক্য দেখছি না। আর্মি যে তৌহিদকে হত্যা করেছে আমরা এর বিচার চাই।

ব্রঙ্কস নিবাসী কাজী এমদাদুল হক বলেন আমরা কখনও আশা করিনি যে এই সরকারের সময় এমন ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশী ছাত্র হাসান সিদ্দিক বলেন আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদের পতন হলেও সেনাবাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। “এ ধরনের হত্যাকান্ড কোনভাবে গ্রহনযোগ্য নয়। আমরা আশা করছি সরকার দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করবে,” তিনি বলেন।

”আমরা বিচার বহির্ভুত সব হত্যাকান্ডের বিচার চাই। সরকার বিচার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব,” সিদ্দিক বলেন।

সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল বলেন কেউ আইনের উর্ধ্বে নয়। অপরাধী যেই হোক তাকে সাজা পেতে হবে। “আমরা দেশে আইনের শাসন চাই। কোন ভাবেই যাতে কারো মানবাধিকার লঙ্ঘন না হয় সরকারকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সেনাবাহিনীকে আরও সংযত হতে হবে ও জনগনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে,”  তিনি বলেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত