আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে আসছেন ২৫ হাজার নিউইয়র্ক প্রবাসী

গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে আসছেন ২৫ হাজার নিউইয়র্ক প্রবাসী

আসন্ন গ্রীষ্মের ছুটিতে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে বাংলাদেশে যাবার সংখ্যা এবার আগের যে কোন সময়ের তুলনায় বেশি। বিভিন্ন এয়ারলাইন্স এবং ট্র্যাভেল এজেন্ট সূত্র জানিয়েছে, জুন মাসের শেষার্ধে কমপক্ষে ২৫ হাজার প্রবাসী ঢাকায় যাবেন।
এর মধ্যে ৮০% যাত্রী টিকিট ক্রয় করেছেন ৪/৫ মাস আগে। যখনই কোন এয়ারলাইন্স টিকিটে ‘মূল্যহ্রাস’ ঘোষণা করেছে তখনই তারা ক্রয় করেন।
এর ফলে অনেকেই সাড়ে ৬শ’ থেকে ৮শ’ ডলারের মধ্যেই রাউন্ড ট্রিপ টিকিট ক্রয়ে সক্ষম হয়েছেন। আর যারা এখন ক্রয় করছেন তাদের লাগছে ১৪শ’ ডলারের বেশি।
উত্তর আমেরিকাস্থ বাংলাদেশি ট্র্যাভেল ব্যবসায়ীগণের সংগঠন ‘নাটাব’র প্রেসিডেন্ট এবং কম্যুনিটির সবচেয়ে পুরনো ও নির্ভরযোগ্য ‘ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাভলিস’-এর মালিক নাজমুল হুদা বলেন, রাজনৈতিক অস্থিরতা নেই বলে সপরিবারে গ্রীষ্মের ছুটি ভোগ করতে অনেক প্রবাসী বাংলাদেশে যাচ্ছেন।
এর ফলে আমরা কতটা লাভবান হচ্ছি সেটি বড় কথা নয়; বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে অনেক বেশি। কারণ অবকাশ যাপনের পুরো সময়ই প্রবাসীরা বিপুল অর্থ ব্যয় করবেন। কেউ কেউ স্থায়ী প্রকল্পেও বিনিয়োগ করবেন। বাজার থেকে দামী একটি মাছ ক্রয় করলেও তার সুফল পাবে বাংলাদেশ।’
নাজমুল হুদা আরওবলেন, ‘প্রতি পরিবার গড়ে ১২ হাজার ডলার করে ব্যয় করলে সর্বমোট দেড় হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখবে সেটি বড় কথা। এভাবেই প্রতি বছর প্রবাসীরা প্রিয় মাতৃভূমির জন্যে ভূমিকা রাখছেন। অথচ সেই প্রবাসীদের অনেক অধিকারই কেড়ে নেয়ার প্রক্রিয়া চলছে। এটি দুঃখজনক ব্যাপার।’
আমিরাত, ইতিহাদ, কুয়েত, কাতার প্রভৃতি এয়ারলায়েন্সের নিউইয়র্ক থেকে স্ব স্ব দেশ হয়ে ঢাকায় যাতায়াতকারী ফ্লাইটের (জুন-আগস্ট) ৬৫% টিকিট ক্রয় করেছেন বাংলাদেশি-আমেরিকানরা। অর্থাৎ জুন মাস এবং আগস্টের শেষার্ধে এয়ারলায়েন্সগুলো বাঙালিদের দখলে থাকবে। যদিও কোন এয়ারলায়েন্সই এখন পর্যন্ত বাংলায় কোন ঘোষণা প্রচারের প্রক্রিয়া অবলম্বন করা হয়নি।
বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে সন্তানের চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে শিশু-কিশোরদের জন্যে ওষুধের পরামর্শপত্রও সাথে রাখা দরকার। মশা-মাছির উপদ্রব ঠেকানোর প্রস্তুতিও থাকতে হবে প্রতিটি পরিবারের। এছাড়া যারা প্রত্যন্ত অঞ্চলে অবকাশ যাপনে আগ্রহী, তারা যেন ঢাকায় অবতরণের পরই মার্কিন দূতাবাসে নিজেদের অবস্থান জানিয়ে রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত