আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

বিল ক্লিনটন হবেন ‘ফার্স্ট লেডি’

বিল ক্লিনটন হবেন ‘ফার্স্ট লেডি’

বিগত ২৪০ বছরে আমেরিকা অনেক ফার্স্ট লেডিকে দেখেছে। তবে এবার বিশ্বের পরাক্রমশালী দেশটি হয়তো অভিনব একজন ‘ফার্স্ট লেডি’ পেতে যাচ্ছে।
আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জয় নিশ্চিত হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হয়।
হিলারি জয়ী হলে তিনি হবে প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। ফলে ইতিহাস তৈরি হবে। তবে আরো একটি ইতিহাস হবে আমেরিকায়। হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তখন হবেন ‘ফার্স্ট লেডি’।
আমেরিকার প্রেসিডেন্টের দিকে যেমন বিশ্বের নজর থাকে, তেমনি কম যান না তার সহধর্মিনীও। তার ফ্যাশন, আদব কেতা, এমনকি তিনি কেমন কেক বানাতে পারেন তাও অনুসরণ করা হয়।
আমেরিকান ফার্স্ট লেডি কোনো বেতন পান না বটে, তবে তাকে রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে হয়। প্রেসিডেন্টকে সর্বতোভাবে সহায়তা দেয়া তার আবশ্যিক কাজের মধ্যে পড়ে।
ফার্স্ট লেডিকে জনগণের সামনে জনপ্রিয় করার জন্য তাকে অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। হোয়াইট হাউজের আদব-কেতা বা রাষ্ট্রীয় প্রোটোকল তাকে শিখতে হয়।
প্রেসিডেন্ট পরনারীতে আসক্ত থাকলেও তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে এমন ভঙ্গি দেখাতে হয় যে তাদের দাম্পত্য জীবন যেন রসগোল্লার মতই মিষ্টি।
কিন্তু বিল ক্লিনটনের ক্ষেত্রে বিষয়টি কেমন হবে? তিনি ফার্স্ট লেডি হলে তাকেও কী একই নিয়ম অনুসরণ করতে হবে?
মনে রাখতে হবে, বিল ক্লিনটন দীর্ঘ আট বছর ছিলেন এ হোয়াইট হাউজের ‘রাজা’। ফলে কার এতো দুঃসাহস তাকে এসব আদব কেতা শেখাতে আসে।
হয়তো একারণে তিনি অনেকটা নির্ভার। ফলে ক্লিনটনের ব্যস্ততা এখনো ওয়াশিংটন কেন্দ্রিক হয়ে ওঠেনি। তিনি নিউইয়র্কে তার ফাউন্ডেশন নিয়েই বেশি ব্যস্ত।
হিলারি প্রেসিডেন্ট হলে বিল ক্নিনটনের ভূমিকা তাহলে কী হবে?
হিলারি বলেছেন, বিল ক্লিনটনকে ভাইস প্রেসিডেন্ট করার কথা তার মাথাতেই নেই। তবে তিনি তাকে ‘উপদেষ্টা’ বানাবেন।
বিল ক্নিনটনকে আমেরিকার সমসাময়িক সময়ের সবচেয়ে সফল প্রেসিডেন্ট ধরা হয়, অন্তত অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে।
হিলারি বলেছেন, তিনি তার স্বামীর কাছ থেকে আইডিয়া চাইবেন। আমেরিকানদের সমস্যা সম্পর্কে জানতে সারাদেশ চষে বেড়াবেন সাবেক এই প্রেসিডেন্ট। ক্লিনটন জানবেন দেশের সমস্যা, সমাধান দেবেন তার স্ত্রী। ফলে হিলারির জনপ্রিয়তা বাড়বে। এতে দ্বিতীয় মেয়াদেও তার জয়ের পথ সুগম হবে। সুযোগ পেলে আরো আট বছর হোয়াইট হাউজে থাকার ইচ্ছে কার না থাকে?
সুত্রঃ দা টেলিগ্রাফ

শেয়ার করুন

পাঠকের মতামত