আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ট্রাম্পের মুসলিম বিদ্বেষের কড়া সমালোচনা করলেন ওবামা

ট্রাম্পের মুসলিম বিদ্বেষের কড়া সমালোচনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রে অরল্যান্ডো শুটিংয়ের ঘটনায় যে প্রতিক্রিয়া দেখিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদ-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, তার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, মি. ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন তা চরমপন্থিদের অপপ্রচারকে আরো উসকে দেবে এবং আমেরিকাকে আরো কম নিরাপদ করে তুলবে।
ডোনাল্ড ট্রাম্প গত সোমবারই এই পরিকল্পনার কথা প্রকাশ করেন যেখানে তিনি সেইসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন যেসব দেশের মানুষ এর আগে দেশটিতে সন্ত্রাস সৃষ্টি করেছে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন।
মি. ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
তিনি বলেন, “আইসিল এবং আল কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম আমেরিকা কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাদের কাজই করে দেব”।
প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, “আমরা এই আমেরিকা চাইনা, যেখানে কোন গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন হবে না। এটা আমাদেরকে কোনভাবে অধিক নিরাপদ করবে না। এর ফলে আমরা পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে যে অপপ্রচার রয়েছে আইসিলের তা আরো উসকানি পাবে”।
আগামী মাসেই কার্যত রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হতে যাচ্ছে।
যদিও প্রথম থেকেই নিজেকে একজন মুসলিম বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মিস্টার ট্রাম্প কিন্তু তার এই অবস্থানের বিরুদ্ধে এই প্রথমবারের মতো কড়া বক্তব্য দিতে দেখা গেল প্রেসিডেন্ট ওবামাকে।

শেয়ার করুন

পাঠকের মতামত