ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের
‘Trump Tower’এর নামকরণ করা হল ‘Dump Tower’
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের নামে ম্যানহাটনে অবস্থিত ‘Trump Tower’এর নাম ‘Dump Tower’ লিখল এক অপরিচিত ব্যক্তি। গুগল ম্যাপে ডাউনটাউন ফিফথ এভ্যিনু বিল্ডিং এর নাম ‘Dump Tower’ হিসেবে পুনঃলিখন করে ঐ ব্যক্তি।
PIX11 প্রতিবেদনে বলা হয় গত শনিবার থেকে ব্যবহারকারীরা পরিবর্তিত এই নতুন নামটি দেখতে থাকে। ঐদিন দুপুর ২টা থেকে অস্পষ্ট একটি স্টেশন থেকে পরিবর্তন করা হয় নামটি।
কলম্বাস সার্কেলের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল&টাওয়ার টির নাম ও পরিবর্তন করে ডাম্প লেখা হয় বলে জানা যায় ঐ প্রতিবেদন থেকে। গুগলের একজন মুখপাত্র বলেন, “নামটি পরিবর্তন করে আবার তার আগের নাম করে দেওয়া হয়েছে”। তিনি আরও বলেন, “গুগল কন্ট্রিবিউটরা গুগল ম্যাপে স্থান,সময়,তারিখ ইত্যাদি চাইলে পরিবর্তন করতে পারে। ফলে, মাঝে মাঝে এইরকম বিভ্রান্তিকর তথ্য দেখাতে পারে”। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোন মন্তব্য করে নি। (নিউজটি ভাল লাগলে শেয়ার করুণ)
নিউজ ডেস্ক
শেয়ার করুন