আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত করলেন নিল গোরসাচকে

ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত করলেন নিল গোরসাচকে

কলোরাডো ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নিল গোরসাচকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত করতে এ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত নিয়োগ চূড়ান্ত হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করছে সিনেটের ওপর।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্টোনিন স্কালিয়া প্রয়াত হন। রক্ষণশীল অধ্যুষিত হাইকোর্ট বেঞ্চেরও একজন সদস্য ছিলেন অ্যান্টোনিন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে রক্ষণশীল ও লিবারেলদের মধ্যে আবারও ক্ষমতার লড়াই শুরু হয়। 

স্কালিয়ার মৃত্যুর আগ পর্যন্ত হাইকোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৫ জনই রক্ষণশীল ছিলেন। আর হাইকোর্ট বেঞ্চে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের নেওয়া জলবায়ু ও অভিবাসনবিষয়ক বেশ কিছু পরিকল্পনা আটকে গিয়েছিল। তবে স্কালিয়ার মৃত্যুর পর রক্ষণশীল ও উদারবাদী বিচারপতির সংখ্যা ৪-৪ এ দাঁড়ায়। 

শিগগিরই কাউকে অ্যান্টোনিনের স্থলাভিষিক্ত করা হবে বলে সেসময় প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত অ্যান্টোনিনের জায়গাটি ফাঁকা রাখতে বলে রিপাবলিকানরা।পরে দশ মাসের জন্য নিয়োগ স্থগিত করা হয়। 

এবার স্কালিয়ার স্থলাভিষিক্ত করতে নিল গোরসাচকে বেছে নেওয়ার কথা জানালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিল গোরসাচের নিয়োগ নিশ্চিত হলে সুপ্রিম কোর্টে আবারও রক্ষণশীলদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে নিল গোরসাচকে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। নির্বাচনি প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য বিচারপতি হিসেবে যে ২১ জনের নাম প্রকাশ করেছিলেন, গোরসাচ তাদেরই একজন। মনোনীত হিসেবে গোরসাচের নাম ঘোষণা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘বিচারপতি গোরসাচের অসাধারণ আইনি দক্ষতা রয়েছে, মেধাবী মনন রয়েছে, তিনি প্রচণ্ডরকমের নিয়মানুবর্তী এবং তিনি দল নিরপেক্ষ সমর্থন অর্জন করেছেন’।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে অ্যান্টোনিন স্ক্যালিয়াকে নিয়োগ দেন সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।১৯৩৬ সালে নিউজার্সির ট্রেনটনে জন্ম নেওয়া অ্যান্টোনিন ছিলেন যুক্তরাষ্ট্রের হাইকোর্টে নিয়োজিত প্রথম ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। রক্ষণশীলদের আইনি দর্শন ‘মূলবাদ’ এর প্রবক্তাদের একজন ছিলেন তিনি। আর সে ধারণামতে অ্যান্টোনিন বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্রের সংবিধান বেশ অর্থবহ এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন করার দরকার নেই।


২০০৮ সালে অ্যান্টোনিনের কলাম্বিয়ায় দেওয়া একটি মতামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বহনকে ব্যক্তিগত অধিকার বলে অনুমোদন দেওয়া হয়। গর্ভপাত এবং সমকামীদের অধিকারের ঘোর বিরোধী ছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত