আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ক্রেডিট কার্ড জালিয়াতি : নিউ ইয়র্কে বাংলাদেশি সঙ্গীতশিল্পীসহ গ্রেপ্তার ৩০

ক্রেডিট কার্ড জালিয়াতি : নিউ ইয়র্কে বাংলাদেশি সঙ্গীতশিল্পীসহ গ্রেপ্তার ৩০

নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটানায় তথাকথিত এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত এক সপ্তাহে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত

গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন আনুষ্ঠানিকভাবে প্রতারক চক্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। তথাকথিত সঙ্গীতশিল্পী শম্পা জামানের বাসা কুইন্সের জ্যামাইকায়। নিজের কোনো মৌলিক গান না থাকলেও গত কয়েক বছর ধরে বাংলাদেশি কমিউনিটিতে তিনি সঙ্গীত পরিবেশন করে আসছিলেন। ব্যক্তি-বিশেষের অনুরোধে বিভিন্ন মঞ্চে গান গাইলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শম্পা জামান রিচার্ড ব্রাউন শম্পা জামানকে জনপ্রিয় বাঙালি শিল্পী হিসাবে উপস্থাপন করেছে। সঙ্গীতশিল্পী পরিচয়ের আড়ালে মূলতঃ তিনি ক্রেডিট কার্ড জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও নানা ধরনের অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একটি সূত্র জানায়, প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির তথ্য চুরি করে ক্রেডিট কার্ড উৎপাদন করতো। এরপর বিভিন্ন মার্কেট ও শপিং মলে সেসব কার্ড দিয়ে কেনাকাটা করতো। আর এই কেনাকাটার মূল কাজটি করতেন কথিত সঙ্গীতশিল্পী শম্পা জামান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন থেকে এই চক্রটিকে অনুসরণ করছিল। হাতে-নাতে গ্রেপ্তারের পর তাদের দখল থেকে ক্রেডিট কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

নিউ ইয়র্ক প্রবাসী একাধিক শিল্পী ও যন্ত্রশিল্পী অভিযোগ করে বাংলা প্রেস’কে বলেন, শম্পা জামান প্রবাসে শিল্পী সমাজের জন্য একটি কলঙ্ক। বিভিন্ন অনুষ্ঠানে তার পরনের পোষাক পরিচ্ছদ একেবারেই অসামঞ্জস্য দেখা যেত। যা বাঙালি সমাজে একেবারেই বেমানান, অন্য শিল্পী ও যন্ত্রশিল্পীরা তার পোষাক দেখে লজ্জা পেত। তিনি পাকিস্তানি কমিউনিটিতে গজল গাইতেন। সেই সুবাদে একজন পাকিস্তানি বয়ফ্রেন্ডও রয়েছে। এ বিষয়টি তার স্বামীও জানেন। শুধু তাই নয়, গান বাজনার আঁড়ালে শম্পা অসামাজিক কার্যকলাপ ও দেহব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে।   গ্রেপ্তারকৃত শম্পা জামান উৎপাদিত ক্রেডিট কার্ড দিয়ে বেশিরভাগ সময় বারবারি, শ্যানেল, ব্লুমিংডেলস, নর্ডস্ট্রম, অ্যাপল, হোম ডিপো, রেস্টুরেন্ট ডিপোসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড স্টোর ও শপিং মলে কেনাকাটা করতেন। নামী-দামী পণ্যের পাশাপাশি তিনি গিফট কার্ড কিনতেন। আর সবকিছুই কিনতেন ‘বস’ মোহাম্মদ রানার নির্দেশনায়। পুলিশ বিভিন্ন সময় পিছু নিয়ে ও ওৎ পেতে থেকে শম্পা জামান ও তার বস রানাসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- ইন্দরজিত সিং (২৪), রণভি সিপারসাদ (২৫), সোনম কুকরিজা (২৬), রণজিৎ সিং (৩০), বলবিন্দর সিং (৩৬), অংকিত চাধা (২৯), জন ডো (বয়স অজ্ঞাত), কমলজত সিং (২৪), সিঙ্গারা সিং (২৮), সুখজিন্দার সিং (বয়স অজ্ঞাত), তাজিন্দার সিং (২৫), তানভির সিধু (২৫), মহসীন খান (৫৯), আলেজান্দ্রো গয়েসো (৪৬), গৌরব চাবরা (৩৩), প্রদীপ গ্রোভার (৪৬), ক্যাপ্টেন সিং (২০), বারিন্দার সিং (২৭), হিলদা কোয়াডরোজ (২৯), সলোমান ক্যাস্টিলো (২৬), মো. ইকবাল (৩০), মো. হাসান (৫৬), আদেল নাবিল (৫১), জামি রিওস (৫২), জাভেদ মালিক (৬০), গুরবাচন সিং (৫৫) প্রমুখ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের অপরাধ সংঘটনের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাদের বিভিন্ন ও দীর্ঘ মেয়াদে সাজা হতে পারে।ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটানায় তথাকথিত এক বাংলাদেশি সঙ্গীতশিল্পী গ্রেপ্তারের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মাঝে আলোচনার ঝড় বইছে।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত