আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জীবন বাঁচাল কুকুর

জীবন বাঁচাল কুকুর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রেমেন্টোর একটি ঘরে গত বৃহস্পতিবার আগুন লাগে। কিন্তু আগুন চিহ্নিতকরণ যন্ত্র কাজ না করায় আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি ওই ঘরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি। তখন পোষা কুকুরটি তাঁকে জাগিয়ে তোলে। এতে তিনি প্রাণে বেঁচে যান। এনডিটিভি অনলাইনের গতকাল সোমবারের এক খবরে এ কথা জানানো হয়।

স্যাক্রেমেন্টোর ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্টো পাডিল্লা বলেন, গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন তাঁর কুকুর বাড্ডি তাঁর কনুইয়ে ধাক্কা দিলে তিনি জেগে ওঠেন। কর্মীদের কাছে তিনি দাবি করেন, তখন শোয়ার ঘরে আগুন জ্বলছিল।

ওই প্রতিবেদনে জানানো হয়, ধোঁয়ায় ওই ব্যক্তির শ্বাসজনিত সমস্যা হচ্ছিল। তাঁর মুখমণ্ডলে কালি লেগে ছিল। পাডিল্লা বলেন, অগ্নিসংকেত শুনতে পেয়েছেন কি না, ওই ব্যক্তি তা মনে করতে পারেননি। ওই ঘরে অগ্নিসংকেত কাজ করেছে—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে আগুনে ওই ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত