আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

২৯ এপ্রিল নিজের ক্ষমতারোহণের শততম দিন উদযাপন করবেন ডোনাল্ড ট্রাম্প। বিশাল সমাবেশের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রচার মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।


নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘রবিবার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’


এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদণ্ডেও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এই অর্জন অনেক বিশাল।’


উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিন উদযাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে এই দিনটির উদযাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারণার সময় এই প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন।


কিন্তু এখন এই শততম দিনের বিষয়টি দৃশ্যত তার পছন্দ নয়।  সম্প্রতি বার্তাসংস্থা এপির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারেও তিনি এর সমালোচনা করেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত