আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

উত্তর কোরীয় নেতা কিমকে ‘বুদ্ধিমান মানুষ’ বললেন ট্রাম্প

উত্তর কোরীয় নেতা কিমকে ‘বুদ্ধিমান মানুষ’ বললেন ট্রাম্প

ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ এবং নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় কোরীয় উপদ্বীপে এক ধরনের যুদ্ধাবস্থার মতো উত্তেজনা বিরাজ করছে। তবে এর মধ্যেই ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বেশ বুদ্ধিমান মানুষ বলে আখ্যায়িত করেছেন।


মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিমকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন, কিমের বাবা মারা যাবার পর ২৬ বা ২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন,সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন,অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি।


আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। ধারণা করা হয় দেশটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নির্মাণের চেষ্টা করছে যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। সর্বশেষ শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যদিও তা ব্যর্থ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।


সাক্ষাৎকারে পিয়ংইয়ংয়ের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে আলোচনা করতে চাননি  ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের বিষয়েই ঘোষণা দেওয়া উচিত নয়।’ ট্রাম্পের মতে,  এটি একটি দাবা খেলার মতো বিষয়। তিনি তার পরিকল্পনা বা চিন্তাভাবনার কথা মানুষকে জানাতে চান না। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছেন বলে মনে করেন ট্রাম্প।


এছাড়া ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনার বিষয়টি বাতিল হয়ে যায়নি। দেশটি যদি ক্রমাগত পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে এমনটি হতেও পারে।


সূত্র: বিবিসি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত