আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সাইবার হামলার জন্য আমেরিকাকে দায়ী করল : পুতিন

সাইবার হামলার জন্য আমেরিকাকে দায়ী করল : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের ১৫০টি দেশে সাম্প্রতিক সাইবার হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই হামলার সঙ্গে তার দেশের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।


চীন সফররত পুতিন সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, মাইক্রোসফটের ব্যবস্থাপনা বিভাগ অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছে, ভাইরাসটির উৎস হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।


এর আগে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, রবিবারের সাইবার হামলার জন্য সিআইএ এবং এনএসএ’র মতো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দায়ী। এর কারণ হিসেবে তিনি বলেন, হ্যাকাররা হামলার কাজে যে ভাইরাস ব্যবহার করেছে এ ধরনের সফটওয়্যারের কোড মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে।


এনএসএ দাবি করেছে, সাইবার হামলায় যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে তা এই সংস্থার কাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে।


ভ্লাদিমির পুতিন এ সম্পর্কে বেইজিংয়ে আরো বলেন, এতবড় দৈত্য যখন একবার চেরাগ থেকে বেরিয়ে গেছে তখন এটি তার স্রষ্টা বা মালিকেরও ক্ষতি করতে পারবে। রুশ প্রেসিডেন্ট বলেন, কাজেই ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করার জন্য রাজনৈতিক পর্যায়ে এখনই গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে।


রবিবারের সাইবার হামলায় রাশিয়ার কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, সাইবার হামলা প্রতিহত করার উপায় নিয়ে বিগত বছর মস্কো ওয়াশিংটনকে আলোচনা করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে ওয়াশিংটন সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। 


সূত্র: সিনহুয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত