আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সৌদি সফরে ট্রাম্পের খাবারের তালিকা

সৌদি সফরে ট্রাম্পের খাবারের তালিকা

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তার প্রথম বিদেশ সফরে এখন সৌদি আরব আছেন। আট দিনের এ সফরে এরপর তিনি যাবেন ইসরায়েল, সেখান থেকে বেলজিয়াম, ইতালি, ভ্যাটিকান এবং সফরের শেষ অংশে রয়েছে নেটো ও জি-সেভেনের সঙ্গে শীর্ষ বৈঠক।


জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট হবার পর এই কয়দিনে দুটি দেশ সফর করে ফেলেছিলেন, আর বারাক ওবামা গিয়েছিলেন নয়টি দেশে। সে জায়গায় ট্রাম্প একই সময়ের মধ্যে আমেরিকার বাইরে পা বাড়াননি। তিনি সময় কাটিয়েছেন শুধু হোয়াইট হাউসে এবং ‘মারা লেগো’ নামের নিজের এক অবকাশ যাপন কেন্দ্রে। আর এই সময় তার মাথার উপরে চেপে বসেছে নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে বিতর্ক।


যখন তিনি প্রার্থী হন, তখন সাংবাদিকদের বলেছিলেন- তিনি বেশি আমেরিকার বাইরে যাবেন না, কারণ আমেরিকার ভেতরেই তার প্রয়োজন সবচেয়ে বেশি। তবে তিনি যে সবসময়ই আমেরিকায় থাকতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন, নানা ঘটনা থেকে এটা পরিষ্কার।


বিবিসি  সংবাদদাতা জোয়েল গান্টার বলছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় প্রায় প্রতিটি জনসভা শেষে ম্যানহাটনে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে ফিরে এসেছেন, হয় হেলিকপ্টারে নয় ব্যক্তিগত জেট বিমানে এবং তার এক সাবেক ব্যবসায়ী সহযোগী বলেছেন, ট্রাম্প তার নামাঙ্কিত কোনো ভবনের বাইরে কোথাও রাত কাটানো পছন্দ করেন না।


তিনি বলেন, ‘ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি নিজের সোফায় বসে ভালো একটা চিসবার্গার খেতে ভালবাসেন’। ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক এক উপদেষ্টা রজার স্টোন রয়টার্সকে বলেনে, ‘তিনি নিজের বিছানায় ঘুমাতে পছন্দ করেন। তার জন্য তিনি যেখানেই যান না কেন নিজের ঘরে ফিরতে বাড়তি পথ পাড়ি দিতেও রাজি থাকেন। এমনও হয়েছে মাঝ-রাত পার হয়ে গেছে, কিন্তু তিনি নিজের ফ্ল্যাটে ফিরে গেছেন।’


ট্রাম্পের সবচেয়ে পছন্দের খাদ্য স্টেক এবং টমেটো কেচআপ। বার্তা সংস্থা এপি খবর দিচ্ছে সৌদি আরবে তার জন্য স্টেক আর টমেটো কেচআপের ব্যবস্থা করা হচ্ছে। যদিও অতিথির জন্য রাজপরিবার থেকে স্থানীয় খাবারও তৈরি রাখা হবে। প্রেসিডেন্ট ক্লিনটনের পররাষ্ট্র বিষয়ক ভাষণ-লেখক ড্যানিয়েল বেনজামিন, বিমানবাহিনীর বিমানে প্রেসিডেন্টের সঙ্গে বহু সফরে সঙ্গী হয়েছিলেন। তিনি বলছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এ ধরনের সফরগুলো খুবই চ্যালেঞ্জিং হবে।’


তিনি বলেন, ‘প্রথমত এই সফরগুলোতে খুবই ব্যস্ত সময় কাটে। আপনি যদি হোয়াইট হাউসে ট্রাম্পের কাজের ধারা দেখেন, দেখবেন তিনি হুড়োহুড়ি পছন্দ করেন না। তিনি অনেক সময় নিয়ে টিভি দেখেন। কিন্তু এসব সফরে প্রচুর লোকের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে হয়, প্রচুর কথা বলতে হয়। সবসময়ই চলার ওপর থাকতে হয়। ওটা তার স্টাইল নয়। ট্রাম্প কিছুটা অন্য মেজাজের মানুষ।’

শেয়ার করুন

পাঠকের মতামত