আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

অবশেষে হোয়াইট হাউজে মেলানিয়া

অবশেষে হোয়াইট হাউজে মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বামী ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় পাঁচ মাস পর হোয়াইট হাউজের বাসিন্দা হলেন মেলানিয়া ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গী করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ওঠার প্রত্যাশায় থাকলেও এতোদিন তা হয়ে ওঠেনি। বাধা ছিল ছেলের পড়াশোনা। 


ব্যারনের স্কুল পরিবর্তনের জটিলতার কথা চিন্তা করে মেলানিয়া তখন স্বামীর সঙ্গী হননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্কুল পরিবর্তনজনিত সেই সমস্যার সমাধান হয়েছে। এ মাসেই হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। ১২ তারিখকেই সেই দিন হিসেবে বেছে নিলেন মেলানিয়া। হোয়াইট হাউজে আসার প্রতিক্রিয়ায় টুইটারে ঘর থেকে তোলা হোয়াইট হাউজের বাগানের একটি ছবি পোস্ট করেছেন মেলানিয়া।



নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন কিংবা হোয়াইট হাউস নাকি ট্রাম্প টাওয়ার? কোথায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া?  ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে সরব ছিল মার্কিন মিডিয়া। মেলানিয়া আর ব্যারন কবে থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, এক পর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘যতো দ্রুত সম্ভব। তার স্কুলের বছরটা শেষ হলেই’।  



আগামী ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন। মেলানিয়া হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সেই দিনটি বেছে নিতে পারেন বলে গতকাল জানিয়েছিল সিএনএন। তবে ট্রাম্পের জন্মদিনের ২ দিন আগে তিনি হোয়াইট হাউসের বাসিন্দা হলেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত