আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ম্যাক্রোঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য, ‌আবারও বিতর্কিত ট্রাম্প

ম্যাক্রোঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য, ‌আবারও বিতর্কিত ট্রাম্প

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁর শারীরিক গঠনের প্রশংসা করে মন্তব্য করার পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রাম্পের মন্তব্যকে ‘সেক্সিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন।


বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়ে হোটেল দেজ আবিলেদে ম্যাক্রোঁ ও তার স্ত্রীর সঙ্গে মিলিত হন ট্রাম্প। সেসময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন। চারজন একসঙ্গে গল্প করার এক পর্যায়ে হঠাৎ ফরাসি ফার্স্ট লেডিকে ট্রাম্প বলে ওঠেন, ‘আপনার শারীরিক গঠন সুন্দর’। কিছুক্ষণ পর ট্রাম্প আবারও ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, ‘সুন্দর।’ তবে এতে ব্রিজিটের প্রতিক্রিয়া কী হয়েছে তা স্পষ্ট ছিল না বলে উল্লেখ করেছে গার্ডিয়ান।



পুরো দৃশ্যটির ধারণকৃত ভিডিও ফরাসি প্রেসিডেন্টের ফেসবুক পেজে পোস্ট করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। টুইটারে অ্যালেক্স বার্গ নামের এক নারীবাদবিষয়ক কর্মী লিখেছেন: “ফরাসি ফার্স্ট লেডিকে করা ট্রাম্পের মন্তব্যটি প্রশংসার ছদ্মবেশে যৌন নিপীড়ন।”



ডকুমেন্টারি নির্মাতা ও অভিনেত্রী জেন সিয়েবেল নিউসম টুইটারে লিখেছেন: “জনাব ট্রাম্প-নারীদের শরীর নিয়ে আপনি যেমন করে ভাবেন সেইসব অযাচিত কথা শুনতে তারা আগ্রহী নয়। এটি অরুচিকর এবং অনুচিত একটি কাজ।” গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।



বিভিন্ন সময়ে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য অভিযুক্ত হয়ে আসছেন ট্রাম্প। গত বছরের অক্টোবরে নির্বাচনি প্রচারণা চলার সময় ২০০৫ সালের একটি অডিও ফাঁস হয়। সেখানে নারী সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তাকে। সেসময় অনেক নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও তুলেছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত