আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মস্কোয় মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা কমানোর নির্দেশ

মস্কোয় মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা কমানোর নির্দেশ

মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা কমানো ও সেখানকার মার্কিন দূতাবাসের গুদাম ব্যবহার না করার নির্দেশ দিয়েছে রাশিয়া।



রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল মার্কিন কংগ্রেস অনুমোদন করার পরিপ্রেক্ষিতে পাল্টা এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।



শুক্রবার এক বিবৃতিতে সেপ্টেম্বর মাসের ১ তারিখে মধ্যে রাশিয়ার মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমিয়ে ৪৫৫ জনে নামিয়ে আনতে হবে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। আমেরিকায় একই সংখ্যক রুশ কূটনীতিবিদ কর্মরত রয়েছেন।



এছাড়া মস্কোর মার্কিন দূতাবাসের গুদাম আগামী মাসের ১ তারিখ থেকে আর ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।



ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এ পদক্ষেপ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গুপ্তচরবৃত্তির কথিত অভিযোগে বিগত বছর নভেম্বর মাসে আমেরিকা থেকে রাশিয়ার ৩৫ কূটনীতিবিদকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার।


সূত্র : সিনহুয়া

শেয়ার করুন

পাঠকের মতামত