আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ উদযাপিত

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ উদযাপিত

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাংলা নববর্ষ - ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে ২০ এপ্রিল ২০১৮ একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পিঠা উৎসব, সুমধুর গান, দৃষ্টিনন্দন নাচ, আবৃত্তি এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়।খবর বাপসনিঊজ  ।

কনস্যুলেট এর মিলনায়তনে আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী ”মঙ্গল শোভাযাত্রা”য় কনস্যুলেট পরিবার এর সদস্যরা অংশগ্রহণ করেন। কনসাল জেনারেল জনাব  শামীম আহসান,এনডিসি আমন্ত্রিত অতিথিদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর শুভেচ্ছা বক্তব্যে তিনি বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরতে গিয়ে সম্প্রতি ইউনেস্কো কর্তৃক ”মঙ্গল শোভাযাত্রা”কে ”মানবজাতির বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য” (Intangible Cultural Heritage) হিসেবে স্বীকৃতি দানের কথা উল্লেখ করে বলেন যে এটি বাংলাদেশের নববর্ষ উদযাপনে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল নাগরিকের জন্য নববর্ষ আরো সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবের দুটো অংশের প্রথম পর্বে ছিল কনস্যুলেট পরিবারের তৈরীকৃত ঐতিহ্যবাহী দেশীয় পিঠার রকমারী সমন্বয়ে ”পিঠা উৎসব” যা বিদেশীসহ অন্যান্য অতিথিদের বিশেষভাবে আকর্ষিত করে। পিঠা উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী অতিথি উপস্থিত ছিলেন যারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। পিঠা উৎসব উপলক্ষ্যে একটি রঙ্গিন ক্যাটালগও প্রকাশ করা হয়।

আলোচনা সভার পরপরই ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেল, স্থায়ী মিশন এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং নিউইয়র্কতে বসবাসরত প্রবাসী শিল্পীরা অংশগ্রহণ করেন।

বৈশাখের ঐতিহ্য এবং দেশের আবহমান সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত মিলনায়তনে অনুষ্ঠিত বর্নাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও মান্যবর রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন এর পতœী মিসেস ফাহমিদা জাবিন এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 

আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত