আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

নিউইয়র্ক প্রবাসী কবি রাশিদুল হক চিশতির ইন্তেকাল

নিউইয়র্ক প্রবাসী কবি রাশিদুল হক চিশতির ইন্তেকাল

প্রবীণ প্রবাসী, কমিউনিটির পরিচিত মুখ কবি রাশিদুল হক চিশতী আর নেই। আজ শনিবার (২ জুন) বেলা ২টা ১৫মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে যান।

নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী মরহুম চিশতীর পুত্র মনসুর কবীর ইউএনএ প্রতিনিধিকে জানান, বাবা রাশিদুল কবীর চিশতী নিউইয়র্কের জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউর বাসায় বসবাস এবং বাধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১ জুন শুক্রবার বিকেলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে ৯১১ কল করে তাকে নিকটবর্তী কুইন্স জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। পরবর্তীতে তাকে হাসপাতালের জরুরী বিভাগ থেকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রেখে সেবা দেয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং আজ শনিবার বেলা ২টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মরহুম কবি চিশতীর নামাজে জানাজা জ্যামাইকা মসলিম সেন্টারে আয়োজনের প্রস্তুতি চলছে। রোববার তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে বলে মনসুর কবীর জানান।

কবি রাশিদুল হক চিশতী ব্যক্তিগত জীবনে একজন হাসি-খুশী মানুষ ছিলেন। তিনি সনেট কবিতা লিখতে ভালোবাসতেন। তার লেখা নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিউইয়র্কের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখতেন।

উল্লেখ্য, মরহুম চিশতী প্রবাসের পরিচিত মুখ আনিসুল কবীর জাসিরের পিতা। জাসির বর্তমানে ঢাকায় বসবাস এবং ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কবি চিশতীর ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত