আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাইকে আজান

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাইকে আজান

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে মাইকে আজান দেওয়ার অনুমতি পাওয়া গেছে। জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যের সেডার রিভারসাইড শহরের মুসলিম সম্প্রদায়ের জন্য দার আল হিজরাহ মসজিদ মাইকে আজান দিবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসলিমদের বাড়িতে রাখতেই এই ব্যবস্থা নিয়েছেন জ্যাকব ফ্রে। মসজিদের বাইরে রাখা চারটি স্পিকার দিয়ে আজান দেয়া হবে।

ফ্রে ভয়েস বলেন, ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে। মসজিদে যাতে বেশি মানুষের উপস্থিতি না হয় সেই লক্ষ্যে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) আমার কাছে একটি আবেদন করে।

তাদের আবেদন ছিল ঘরে বসেই যেন তারা আজানের বাণী শুনতে পান। নগর কর্তৃপক্ষ তাদের এই অনুরোধ মেনে নিয়েছে। এর ফলে ওই এলাকার মুসলিমরা ঘরে বসেই নামাজ আদায় করতে পারবেন।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের ফলে গোটা সমাজ লাভবান হবে। প্রতিদিনের আজান আমাদের এই বার্তা দিবে যে, এ শহর মুসলিমদের প্রতি অনেক যত্নশীল।

দার আল হিজরাহ মসজিদের ইমাম শেখ আব্দির রহমান শরীফ মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মেয়রকে এ জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগে মাইকে আজান দেয়া হয়নি। আমাদের মসজিদই এই ইতিহাসের সাক্ষী হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইএল

শেয়ার করুন

পাঠকের মতামত