আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পবিত্র ওমরাহ পালন শুরু

পবিত্র ওমরাহ পালন শুরু

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজ পালনের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র মক্কা ও মদিনা।

এবার প্রথম ধাপে সৌদি আরবে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা নির্ধারিত নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের অন্যতম দুই পবিত্র মসজিদের জেয়ারত ও ওমরাহ পালনের জন্য প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি সুযোগ পাবেন। দিনে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারতের কাজ সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।

সৌদি গেজেট জানিয়েছে, করোনার সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা পদক্ষেপসহ মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনে সহায়তার জন্য অন্তত এক হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ওমরাহ শুরু হওয়ার আগে মসজিদুল হারাম দিনে ১০ বার পরিষ্কার করা হয়েছে এবং হাজিদের যাওয়ার পরও দিনে ১০ বার পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে ছয়বার টয়লেটগুলো স্যানিটাইজেশন, মসজিদের কার্পেট জীবাণুমুক্তকরণ, জমজম কূপের চারপাশ জীবাণুমক্তকরণ এবং হাজিদের জন্য যেসব যান ব্যবহার করা হবে সব জীবাণুমুক্ত করা হয়েছে। করোনামুক্ত রাখতে দুই পবিত্র মসজিদেই থার্মাল ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে, সীমিত পরিসরে ওমরাহ পালনের আবেদনের  জন্য সৌদি সরকার যে অ্যাপ চালু করেছে তাতে পাঁচ দিনে আবেদন করে  ১ লাখ ৮ হাজার ৪১ জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আইএল

শেয়ার করুন

পাঠকের মতামত