আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

১ নভেম্বর থেকে ওমরাহ করতে পারবেন বিদেশিরাও

১ নভেম্বর থেকে ওমরাহ করতে পারবেন বিদেশিরাও

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ। ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রিশন সম্পন্ন করেছেন।

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়।

মোট তিন ধাপে এবারের ওমরাহ পালিত হচ্ছে। প্রথম দুটি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরাহ পালন স্বাভাবিক করা হবে।

প্রথম ধাপে একজন ওমরাহ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পেয়েছেন। অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও ওমরাহ পালন শেষে বের হওয়া পর্যন্ত তিন ঘণ্টা সময় বরাদ্দ ছিল।

প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের দ্বিতীয় ধাপ শুরু হল গতকাল থেকে। মসজিদুল হারামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ তথা ১৫ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন এই ধাপে।

তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। তখন বিদেশি নাগরিকরাও ওমরাহ পালনের অনুমতি পাবেন। এ ধাপে একসঙ্গে ২০ হাজার এবং প্রতিদিন ৬০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন।
 

শেয়ার করুন

পাঠকের মতামত