আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মসজিদে নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার পেল ৭ শিশু

মসজিদে নিয়মিত নামাজ আদায় করে পুরস্কার পেল ৭ শিশু

টানা ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে পুরস্কার পেল নোয়াখালী সদর উপজেলার উজ্জলপুর গ্রামের সাত শিশু।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।

ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজন করে সদর উপজেলা ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশন। এতে অর্থায়ন করেছেন উজ্জলপুরের ধর্মানুরাগী প্রবাসীরা।

নোয়াখালী সদর উপজেলা ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলনা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের, নাইস গেস্ট হাউসের চেয়ারম্যান মো. শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবিরে উলার সঙ্গে আদায় করা উচিত। ৪০ দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করায় শিশুদের সংবর্ধনা ও পুরস্কার দিয়ে নামাজের প্রতি অন্যদের উৎসাহিত করা হচ্ছে।

মহতী এ উদ্যোগের জন্য প্রবাসী জিল্লুর রহমান সজিব, ওমর ফারুক বাবলু ও শরীফ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।  

পরে পুরস্কারপ্রাপ্ত সাত শিশুর মধ্যে চারজনকে বাইসাইকেল ও তিনজনকে ইসলামিক বই দেয়া হয়।

শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান।

শেয়ার করুন

পাঠকের মতামত