আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব

বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিল সৌদি আরব

সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে বিদেশীরা ওমরা হজ পালন ও ইবাদতের জন্য মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে যাওয়ার অনুমতি পাবেন। এছাড়া হযরত মোহাম্মদ সা:-এর রওজাতেও যেতে পারবেন তারা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ইটমার্না ও তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে এ সেবা দেয়া হবে। কুদ্দুম ব্যবস্থার মাধ্যমে নিবন্ধনের পরই মূলত এ সেবা প্রদান করা হবে। সৌদি কর্তৃপক্ষ ও দেশটির হজ মন্ত্রণালয় এসব অ্যাপকে আপডেট করারও পরামর্শ দিয়েছে।

১৬ অক্টোবর তারিখে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে (করোনাকালীন) সকল ধরনের বিধি-নিষেধ শিথিল করেছে। বিশেষ করে (ওমরা হজ পালন ও ইবাদতের জন্য) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে অবস্থান করার বিষয়ে করোনাকালীন সময়ে যে সকল কঠোর বিধি-নিষেধ ছিল তা তুলে নেয়া হয়েছে। এখন ধারণ ক্ষমতা অনুসারে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত