আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

৮৮ বছরে প্রথম তারাবি হতে যাচ্ছে আয়া সোফিয়ায়

৮৮ বছরে প্রথম তারাবি হতে যাচ্ছে আয়া সোফিয়ায়

রমজানে তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৮৮ বছর পর তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশ কিছু আয়োজনও থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি।

আয়া সোফিয়াকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। তবে ২০২০ সালে এটি আবারও মসজিদের মর্যাদা ফিরে পায়। ওই বছরের ২৪ জুলাই মসজিদটিকে নামাজের জন্য খুলে দেওয়া হয়।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে করোনা বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল।

কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে। সেইসঙ্গে সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলিমদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

আয়া সোফিয়া ৫৩২ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। ১৪৫৩ সালে এটি মসজিদে পরিণত করা হয়।

হায়া সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল।

১৯৮৫ সালে আয়া সোফিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

এই মসজিদ তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত