আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মধ্যপ্রাচ্যে রমজান শুরু

মধ্যপ্রাচ্যে রমজান শুরু

শাবান মাসের ২৯ তারিখ শুক্রবার নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ অনেক দেশে আজ (শনিবার, ২ এপ্রিল) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এসব দেশে করোনাভাইরাসের নিষেধাজ্ঞা ছাড়াই দু’বছর পর রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

সৌদি আরবের সঙ্গে চাঁদ দেখা যাওয়ায় আরো যেসব দেশে রমজান মাস গণনা শুরু হচ্ছে সেগুলো হলো, মিসর, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং পশ্চিমা বিভিন্ন দেশ। শুক্রবার রাজকীয় সৌদি আদালতের জারি করা এক বিবৃতিতে সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘২ এপ্রিল শনিবার ১৪৪৩ হিজরি বছরের রমজানের প্রথম দিন’।

এদিকে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, শুক্রবার আল-হেলাল বা নতুন চাঁদ দেখা যাওয়ায় শনিবার আরব আমিরাতে প্রথম রমজান গণনা এবং রোজা পালন শুরু হচ্ছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ফেসবুকে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, চাঁদ দেখা গেছে এবং পবিত্র মাস শনিবার থেকে শুরু হবে। মিসরও ঘোষণা করেছে যে, পবিত্র মাস ২ এপ্রিল থেকে শুরু হবে। শুক্রবার চাঁদ দেখা যাওয়ার পর রাতেই এসব দেশের মুসল্লিরা প্রথম করোনাভাইরাসের বিধিনিষেধ ছাড়াই তারাবীহ আদায় করেছেন।

তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখা ও রোজা শুরু করার অতীত নজির থাকলেও ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে শুক্রবার নতুন চাঁদ দেখা যায়নি। অতএব, কর্মকর্তারা বলেছেন, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন গণনা এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল রবিবার থেকে গণনা শুরু হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত