আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

রমজানের রোজার ফজিলত

রমজানের রোজার ফজিলত

রমজান মাস মোবারক মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের অতি নিকটবর্তী করে নিন। তাদের গুনাহ খাতা মাফ করে দেন, একটা আমলের প্রতিদান দ্বিগুন করে দেন। পদমর্যাদা বৃদ্ধি করে দেন। রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনা খাতা মাফ করতে পারলো না তারা দুর্ভাগ্য হতভাগা ছাড়া আর কিছুই নয়। রমজান মাসের প্রতিদিন, প্রতিরাতে প্রতি সময়ে বান্দার দোয়া কবুল করে নেওয়া হয়।

হযরত সালমান ফারসী (রাঃ) বলেন, একবার নবী করীম (সাঃ) আমাদেরকে শাবান মাসের শেষ তারিখে ভাষণ দিলেন। এবং বললেন হে মানব মন্ডলী, তোমাদের প্রতি বিস্তার করেছে একটি মহান মাস। মোবারক মাস এমন মাস যাতে একটি রাত রয়েছে, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ রমজানের রোজা সমূহকে করেছেন তোমাদের উপর ফরজ। এবং রমজানের রাতে নামাজ পড়া কে করেছেন তোমাদের জন্য নফল, যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করলো সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে ৭০ টি ফরজ আদায় করল। রমজান সবরের মাস। আর সবরের সওয়াব  হল বেহেশ্ত। রমজান সহানুভূতি প্রদর্শনের মাস। এটা শে মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, যে ব্যাক্তি এ মাসে কোন রোজাদার কে ইফতার করাবে,এটা তার জন্য তার গোনাহ সমূহের ক্ষমা সরুপ হবে। এবং দোযখের আগুন হতে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদারের সওয়াব কম হবে না। সাহাবীগণ বললেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির এমন সামর্থ্য রাখে না। যা দিয়ে রোযাদারকে ইফতার করাতে পারে, নবী করীম (সাঃ)বলেন। আল্লাহ পাক এ সওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি কোন রোযাদারকে তৃপ্তির সাথে খাওয়ায় আল্লাহপাক তাকে আমার হাউজে কাউসার হতে পানি পান করাবেন। যার পর পুনারায় সে আর তৃষ্ণার্ত হবেনা, জান্নাতে প্রবেশ পর্যন্ত। রমজান মাসের প্রথমদিকে রহমত, মধ্যম দিক মাগফিরাত, আর শেষ দিকে হচ্ছে জাহান্নাম  হতে মুক্তি। আর যে ব্যক্তি এ মাসে নিজের দাস—দাসীদের শ্রমিক—কর্মচারীর প্রতি কার্যভার লাঘব করে দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এবং তাকে দোযখ হতে মুক্তি দান করবেন। মেশকাতঃ—১৮৬৮


রোজা রাখলে পূর্বের সগিরা গুনাহ মাফ হয়ে যায়:
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন নবী করীম (সাঃ) বলেছেন যে ঈমানের সাথে সোয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ সমূহ মাফ করা হবে। এবং ঈমানের সাথে সোয়াবের নিয়তে রমজানের রাত ইবাদাতে কাটাবে। তার পূর্বের গুনাহ সমূহ মাফ করা হবে। আর যে ঈমানের সাথে সয়াবের নিয়তে কদরের রাত ইবাদতে কাটাবে। তার পূর্বকৃত গুনাহ সমূহ মাফ করা হবে। মেশকাত,বুখারী,মুসলিম।


রোজাদারের মর্যাদা:
হযরত সাহাল ইবনে সাদ (রাঃ) বলেন, নবী করীম (সাঃ) বলেছেন বেহেশতের আটটি দরজা আছে। তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান রোজাদারেরা ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারী)
হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন,রাসুল (সাঃ) ঘোষণা করেছেন,যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান অবস্থায় ও পণ্য মনে করে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ সমূহ মাফ করা হবে। বুখারি, মুসলিম, তিরমিজি


হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত রাসূল সাঃ বলেছেন রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে আল্লাহ আমি এই লোকটির রোজার দিন গুলোতে খানাপিনা যৌনপ্রবৃত্তি চরিতার্থ করা থেকে বিরত রেখেছি। অতএব তুমি এর জন্য আমার সুপারিশ কবুল করো। আর কোরান বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা নিদ্রামগ্ন হতে বাধা দান করেছি,অতএব তুমি এর জন্য আমার সুপারিশ কবুল করো। অতঃপর এ দুটি জিনিসের শাফায়াত কবুল করা হবে। বাইহাকী, আহমদ, তাবরানী, হাকেম
আসুন আমরা এ রমজান মাসে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য বেশি বেশি আমল করি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। আল্লাহর ভয়ে বেশি বেশি ইবাদত—বন্দেগিতে লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন। আমিন
 


লেখক: খতিব, কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর, ঢাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত