আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

রবিরবাজারে শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হলেন দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল

রবিরবাজারে শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম হলেন দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল

ছবি: এলএবাংলাটাইমস

কুলাউড়া উপজেলার রবিরবাজার নোবেল একাডেমিতে শুদ্ধ সুরে কোরআন কন্ঠ (ক্বিরাত) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।

১৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেন গণকিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাওহীদুল ইসলাম। দ্বিতীয় হন বাংলাটিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাহবুবুর রহমান সাফওয়ান ও তৃতীয় স্থান অধিকার করেন ফটিগুলি রহমতাবাদ মাদ্রাসার শিক্ষার্থী জিসান আহমদ।

এন এস ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ লংলার ৬ ইউনিয়নের প্রায় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ২১ জন প্রতিযোগী।

সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান।

এন এস ফাউন্ডেশনের পরিচালক বেলাল আহমদ খানের সভাপতিত্বে এবং বেলাল হাসান ও সৈয়দ হাবিবুন নুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, রবিরবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাসুক আহমদ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোঃ নাসির উদ্দিন, সমাজ সেবক আব্দুস সালাম, মাওলানা ইয়াসিন আলী, বাবুল আহমদ প্রমুখ।

প্রতিযোগিতায় পৃথিমপাশা,কর্মধা, রাউৎগাঁও, হাজিপুর, শরিফপুর ও টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কোরআন কন্ঠ প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ী দৃষ্টি প্রতিবন্ধী তাওহিদুল ইসলামকে নগদ ১০ হাজার টাকা, ২য় স্থান বিজয়ী মাহবুবুর রহমান সাফওয়ানকে ৭ হাজার টাকা, ৩য় স্থান বিজয়ী জিসান আহমদকে ৫ হাজার টাকা এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ২১ প্রতিযোগীকে শুভেচ্ছা উপহার ১ হাজার টাকা, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

প্রতিযোগিতার সমাপনী পর্বে সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সবুজকুঁড়ি ইসলামি শিল্পী গোষ্ঠীর পরিচালক ক্বারী সাইফুল ইসলাম, রাহে মদিনা ইসলামি শিল্পী গোষ্ঠীর সহ পরিচালক ক্বারী নিজাম উদ্দিন। নাশিদ পরিবেশন করেন হাফিজ ফারহান আহমদ প্রমুখ।

এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান সারওয়ার খান বাবলু বলেন, 'কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো শুদ্ধসুরে কোরআন শিখনের জন্য দেশ ও প্রবাসের বিভিন্ন ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করি । এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহী হবেন বলে আমরা আশাবাদী'।

শেয়ার করুন

পাঠকের মতামত