আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

রমজানে নাজাতের ১০ দিনের ফজিলত

রমজানে নাজাতের ১০ দিনের ফজিলত

ছবি: এলএবাংলাটাইমস

রমজান আল্লাহতায়ালার নৈকট্যলাভের বিশেষ মৌসুম। বিশেষ এ মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ১০ দিন আল্লাহর রহমত নাজিলের, দ্বিতীয় ১০ দিন গোনাহ মাফ তথা মাগফেরাতের এবং তৃতীয় ১০ দিন আল্লাহর আজাব থেকে নাজাতের জন্য নির্ধারিত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এটা এমন এক মাস, যে মাসের প্রথম ১০ দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ। মাঝের ১০ দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য নির্ধারিত এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট।পবিত্র রমজান মাসে টানা ২০ দিন সিয়াম সাধনার পর রোজাদার পরম প্রাপ্তির পর্যায়ে পৌঁছে যান। বান্দার জন্য জাহান্নামের আগুন ও শাস্তি থেকে মুক্তির চেয়ে বড় পাওনা আর কিছু নেই।

বান্দার কৃত পাপের ক্ষমা করার জন্য মহান রাব্বুল আলামিন রমজান মাসকে প্রতিবছর একবার করে দিয়ে থাকেন। আর এতে তারা প্রতিবছরই স্রষ্টার নৈকট্যলাভে নিজেকে আত্মসমর্পণ করতে পারে। মুসলমানরা মাহে রমজানকে নিজের জীবন নিষ্পাপ ও পুণ্যময় করার চেষ্টা করেন।নাজাতের সময় পবিত্র লাইলাতুল কদরের রাতে অগণিত বান্দাকে মহান রাব্বুল আলামিন ক্ষমা করে দেন।

পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ রাতে সারা মাসের যত মাফ করা হয়েছে তার দ্বিগুণ, আর ঈদের রাতে আরও দ্বিগুণসংখ্যক বান্দার গুনাহ মাফ করে দেন। সেই সঙ্গে কবিরা গুনাহর জন্য তওবা করে ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ তৈরি করে দেন।

রমজানের প্রথম দুই দশকের গুরুত্ব ও ফজিলত থাকলেও শেষ দশকের গুরুত্ব ও ফজিলত আরও বহু গুণ বেশি। কেননা, এই দশকেই রয়েছে পবিত্র রজনি লাইলাতুল কদর। শবেকদর হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ, এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতে পারে, এই রাতের ইবাদতে তারচেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। এ রাতের কারণেই পুরো রমজান তাৎপর্য ও ফজিলতপূর্ণ হয়েছে।

তাই পবিত্র মাহে রমজানের বিগত দিনগুলো যাদের অবহেলায় কেটে গেছে। তাদের এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার। মুক্তির অবারিত সুযোগ পেয়েও যারা নিজেদের মুক্ত করে নিতে পারল না, তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত