আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

হজযাত্রীদের পরিবহনে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি

হজযাত্রীদের পরিবহনে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি

ছবি: এলএবাংলাটাইমস

সৌদি আরবে আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে হজের কার্যক্রম। হজযাত্রীদের সুবিধা দেওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষ নিয়েছে নানা ধরনের উদ্যোগ। এরই অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এ বছর প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। অর্থাৎ গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলবে।

এই মৌসুমে হজযাত্রীদের সেবা দিতে প্রথমবারের মতো চালকবিহীন বৈদ্যুতিক বাসের উদ্বোধন করতে যাচ্ছে সেখানের পরিবহন কর্তৃপক্ষ। এটির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টেকসই ও পরিবেশ-বান্ধব পরিবহনের নিশ্চয়তা দেওয়া।

বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন হজযাত্রীরা।

স্ব-চালিত বাসগুলো পূর্বনির্ধারিত রুটে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যামেরা ও পার্শ্ববর্তী সেন্সর ব্যবহার করে চলাচল করবে।

জানা গেছে, প্রত্যেকটি গাড়িতে ১১টি আসন থাকবে। এক চার্জে এটি চলতে পারবে ছয় ঘণ্টা। তাছাড়া ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩০ কিলোমিটার।

মূলত হজযাত্রীদের পরিবহনখাতে সুবিধা ও এই প্রযুক্তির সম্ভাব্যতা যাচাই করতেই চালকবিহীন গাড়ির উদ্ধোধন করা হচ্ছে। তাছাড়া আগামী বছরগুলোতে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত