আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

মহানবীর রওজায় ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা

মহানবীর রওজায় ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা

মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের পবিত্র রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হলে আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এ ছাড়া জিয়ারতের জন্য নির্ধারিত সময়ে আসতে হবে। এমনকি সেখানে উচ্চস্বরে কথা বলাও নিষেধ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করেন খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা,ভিডিও করা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে এখন ওমরাহর মৌসুম চলছে। এ সময়ে মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুলের রওজা মোবারক জিয়ারতে যান। চলতি বছরে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব।

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী। গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত