আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

মৌলভীবাজারে আসছেন জননন্দিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা

মৌলভীবাজারে আসছেন জননন্দিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় দুইদিন ব্যাপী (৭৪তম) বার্ষিক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে জননন্দিত ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা সিলেট বিভাগের মধ্যে প্রথমবার সফরে বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় আসছেন। ওইদিন তাঁর বয়ান শুনতে বড়লেখার আশাপাশের জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হতে পারে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২৯ জানুয়ারি সোমবার (প্রথম দিন) সকাল ১০টা থেকে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে মাহফিল শুরু হবে। ওইদিন রাত ১১.৩০ মিনিট পর্যন্ত মাহফিল চলবে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল মাওলানা হাফিজ আব্দুল গফফার রায়পুরী। ওইদিন (সোমবার) সকালে বয়ান পেশ করবেন মাওলানা কমর উদ্দিন বাদশা (দৌলতপুরী), সকাল সাড়ে ১১টায় বয়ান পেশ করবেন মাওলানা কাজী আব্দুর রহমান সিদ্দিকী (চান্দগ্রামী), দুপুর ১২টায় বয়ান রাখবেন মাওলানা শামছুদ্দিন গণি (পূর্ব মুড়িয়া), বাদ জোহর বক্তব্য পেশ করবেন অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমান (ঝিংগাবাড়ি), বিকাল ৩ টায় বয়ান রাখবেন মাওলানা মোঃ আব্দুল মতিন শাহবাগী, বাদ মাগরিব বয়ান রাখবেন অধ্যাপক ড. মাওলানা হাবিবুর রহমান (ঢাকা), বাদ এশা বয়ান রাখবেন মাওলানা জালাল উদ্দিন (কাকুরী) এবং রাত ৯টায় বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা।

এছাড়া রাত ৮টা ৪৫ মিনিটে মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী ০৫ জন হাফেজকে পাগড়ী প্রদানের পাশাপাশি মাদ্রাসার প্রাক্তন আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাদির এমফিল ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ জানুয়ারী মঙ্গলবার ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে মহিলা সমাবেশ শুরু হবে। সমাবেশ চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ওইদিন সকাল সাড়ে ১১টায় মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা। এর আগে সকালে বয়ান রাখবেন মাওলানা শেখ মো. আব্দুল হক (মৌলভীবাজার) এবং মাওলানা মাহবুবুর রহমান (কাঁঠালতলী)।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক জানান, প্রতিবছরের মতো এবারও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি মাদ্রাসার ৭৪তম মাহফিল। দুইদিনব্যাপী ওয়াজ মাহফিল উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মাহফিলে দেশের প্রখ্যাত ও দেশবরণ্যে ইসলামিক স্কলাররা বয়ান পেশ করবেন। তিনি দুইদিনব্যাপী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সফল করে তোলতে সবাইকে যোগদানের আহ্বান জানান।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত