আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ সেবাশ্রমে প্রতিমা ভাঙচুর ও লুটপাট

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ সেবাশ্রমে প্রতিমা ভাঙচুর ও লুটপাট

সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর এবং টাকা-পয়সা ও অলঙ্কার লুটে নেওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, “বুধবার সকালে উপজেলার গাজীটেকা আদিত্যের মহালের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রমে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তার জাকির হোসেন টিপু মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সকালে এক যুবক ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ নাম জপতে জপতে মন্দিরে প্রবেশ করেন। তিনি উপসনার ভান করে মূল মন্দিরে যান। এরপর প্রথমে কাঠের বিগ্রহ এবং পরে সিমেন্টের বিগ্রহ ভাঙচুর শুরু করেন।

 

 

“বাধা দিলে তিনি পূজারি লীলা রাণী দত্তকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আহত করেন। পরে বিগ্রহের গায়ে থাকা অলঙ্কার এবং প্রণামি বাক্স ভেঙে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন মন্দিরে থাকা লোকজন তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি ইট দিয়ে ঢিল ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।”

মন্দির কমিটির সভাপতি বলেন, “বিষয়টি নিয়ে বড়লেখা থানায় একজনকে আসামি করে মামলা করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও লিখিতভাবে জানানো হয়েছে।”

পূজারি লীলা রাণী দত্ত বলেন, সকালে তিনি মন্দিরে পূজায় ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে এক যুবক ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ বলে মন্দিরে প্রবেশ করেন। স্নান করে এসেছেন কিনা জানতে চাইলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে মন্দিরের প্রতিমা ভাঙচুর শুরু করে। প্রতিমার গায়ের অলঙ্কার এবং প্রণামি বাক্স ভেঙে টাকা-পয়সাও নিয়ে যায়।

 

 

“আমি চিৎকার শুরু করলে অন্যরা তখন এগিয়ে আসে। এ সময় ওই যুবক ইট ছুড়ে মেরে বাইরে রাখা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।”

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য নিয়েছে।

“গ্রেপ্তার যুবকের কাছ থেকে মন্দির থেকে নেওয়া তিন হাজার ২২০ টাকা, রুপার তৈরি দুই জোড়া নুপুর ও দুইটা হাতপাট্টা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আসামি ঘটনাটি ঘটিয়েছেন এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।”

এদিকে দ্রুততার সঙ্গে আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মামলার সাক্ষী সমরেন্দ্র দাশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত