আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

গেইলের ছক্কার ঝড়ে উড়ে গেলো চিটাগাং

গেইলের ছক্কার ঝড়ে উড়ে গেলো চিটাগাং

ঢাকায় পা রেখে ক্রিস গেইল বলেছিলেন,
দর্শকের পয়সা উশুল করে দেবেন তিনি।
আরো বলেছিলেন, ছক্কা মারতেই
এসেছেন। প্রথম দুই ম্যাচে কথা রাখতে
পারেননি। কিন্তু তৃতীয় ম্যাচে মিরপুর
মের-ই-বাংলা স্টেডিয়াম দেখলো বিপিএল
ঝড়। তার বিস্ফোরণে উড়ে গেলো
চিটাগাং ভাইকিংস। বরিশাল বুলসের এই জ্যামাইকান
ওপেনার ৪৭ বলে ৬টি চার ও ৯টি ছক্কায় ৯২
রানে থাকলেন অপরাজিত। আর তার দল ৫
ওভার হাতে রেখেই জিতলো ৮
উইকেটে। আগে ব্যাট করে ৭
উইকেটে ১৩৫ রান তুলেছিল চিটাগাং।
১৫তম ওভারে জিবন মেন্ডিসের ওপর
দিয়ে বয়ে যায় গেইলের ছক্কার ঝড়। এই
ম্যাচে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়েছেন। আর
ওই ওভারে মারেন ৪টি ছক্কা! প্রথম বলে
টাইমিংয়ে গড়বড় হলেও লং অনের ওপর
দিয়ে ছক্কা হয়েছে। দ্বিতীয় বলে
একই সীমানার ওপর দিয়ে ছক্কা। পরের
দুটি এক রান। আবার লং অনের ওপর দিয়ে
ছক্কা। স্কোর টাই। তাতে কি! ছক্কা হাঁকাতে
এসেছেন। বোলারের মাথার ওপর দিয়ে
আরেকটি ছক্কা মেরে খেলা শেষ
করলেন গেইল।
রনি তালুকদার (১) ও মেহেদি মারুফ (১৮)
ফিরে গেলেন দলের ৩১ রানে। এরপর
গেইলের সাথে যোগ দিয়ে অধিনায়ক
মাহমুদ উল্লা অপরাজিত থাকলেন ১৯ রানে।
তবে সবাই দেখলো গেইল ঝড়। গেইল
৩৫ বলে করেন ফিফটি। এর পর ৩৯ রান
করেন ১২ বলে!
তৃতীয় ওভারে শফিউল ইসলামকে বাউন্ডারি
মেরে শুরু করেন গেইল। পরের
ওভারে নাইম ইসলামকে আরেকটি চার
মারলেও গেইলের হাত তখনো
খোলেনি। ষষ্ঠ ওভারে আসিফ
আহমেদকে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারি
মারেন গেইল। বিস্ফোরক ব্যাটসম্যানকে
চেনা যায় তখনই। ১৯ রান আসে ওই ওভারে।
কিছুক্ষণ বিরতি। তারপর নাঈমকে মিড
উইকেটের ওপর থেকে ছক্কা মারেন।
পরের ছক্কাটি দিলশানকে। এবার লং অনের
ওপর দিয়ে। ১৩তম ওভারে তাসকিন
আহমেদকে একটি চার মারার পর ছক্কাটি
মারেন লং অনের ওপর দিয়ে। পরের
ওভারে বিলাওয়ালকে ডিপ মিড উইকেটের
ওপর দিয়ে ছক্কা মারলেন। বাকি ঝড়টা
গেছে মেন্ডিসের ওপর দিয়ে।
এর আগে তামিম ইকবালকে ছাড়াই খেলতে
নামে চিটাগাং। ইনজুরির কারণে তিনি
খেলেননি। অধিনায়কত্ব করেছেন
তিলকারত্নে দিলশান। ষষ্ঠ ওভারেই আল
আমিন হোসেনকে পর পর দুটি ছক্কা
হাঁকিয়েছিলেন দিলশান। ওই ওভারেই আল
আমিনের বলে উইকেটের পেছনে
ক্যাচ দিয়ে ফেরার সময় দিলশানের সংগ্রহ
২২ বলে ২৮। ওপেনিং জুটিতে আসে ৫২
রান। এক ওভার পরই সোহাগ গাজীকে কাট
করতে গিয়ে বোল্ড হন এনামুল। ১৮
বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেন
এনামুল।
এই দুই উইকেট হারানোর সাথে রানের
গতিও হারিয়েছে চিটাগাং। সেটা আর ফিরে
পায়নি ইনিংসে। বরং ইনিংসের মাঝ পথে তারা
চাপে পড়ে যায়। ইয়াসির আলী (১১) ও
জিবন মেন্ডিস (৩) ফিরে গেলেন। এর
পর ইনিংস টেনে নিতে হবে কাউকে।
উমর আকমল সেই দায়িত্বটা নিতে চেয়েও
পারলেন না। স্বদেশি মোহাম্মদ সামি ফিরিয়ে
দিয়েছেন তাকে। ৩০ বলে ২৫ রান
করেছেন উমর। নাইম ইসলামও (৪) দাঁড়াতে
পারেননি।
শেষের দিকে আসিফ আহমেদ ১৭ রান
করলেন। অপরাজিত ৯ রান আসলো বিলাওয়াল
ভাট্টির ব্যাট থেকে। ২টি করে উইকেট
নিয়েছেন সামি ও কেভন কুপার। সোহাগ,
মাহমুদ উল্লা ও আল আমিন ১টি করে
উইকেট নিয়েছেন।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে
থাকার লড়াইয়ে টিকে থাকলো বরিশাল। চিটাগাং
তো আগেই বিদায় নিয়েছে বিপিএল
থেকে।

শেয়ার করুন

পাঠকের মতামত