আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেই লড়াইয়ে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। আর পাকিস্তানের লক্ষ্য এবার বিশ্বকাপের তৃতীয় জয় তুলে নেয়া।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ধরা হয় এই দুই দলের লড়াইকে। হাইভোল্টেজ সে ম্যাচকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যায় পুরো দুনিয়া। এবার কিছুটা এগিয়ে রয়েছে ভারত। টপ অর্ডার এবং বোলিং লাইনআপ মিলিয়ে দুর্দান্ত ছন্দে আছে ভারতীয়রা।

এ দিকে গত দুই ম্যাচে জ্বরের কারণে শুভমান গিলকে না পাওয়া গেলেও এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে সম্ভাবনার বাণী শোনা গেছে রোহিতের কণ্ঠে। তবে ভারতীয় বিভিন্নমাধ্যম জানিয়েছে, গিল এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, অন্য দিকে হারিস-শাহিনদের পেস অ্যাটাক খানিক ভাবনার কারণ হতে পারে ভারতের জন্য। আর রিজওয়ানের সাম্প্রতিক ফর্মে যেকোনো মূল্যে আসরের তৃতীয় জয় তুলে নিতে বদ্ধপরিকর মেন ইন গ্রিনরা।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য দর্শকদের পাশাপাশি আমরাও অপেক্ষায় আছি। আমার মনে হয় দু'দলই নিজেদের সেরাটা দিয়েই মাঠে খেলবে। তবে আমাদের বাড়তি নজর থাকবে ভারতের টপ অর্ডারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত