আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের

এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের

এবারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচে তিন হার, তিনটাই আবার বড় ব্যবধানে। চার ম্যাচ খেলে তিনশ ছোঁয়া তো বহুদূর, এখনও কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। তারপরও হতাশ নন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হন। কোনো সমস্যা নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সোমবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার) আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে।

এমন অবস্থানে দলকে উজ্জীবিত করার কাজটিও সহজ হওয়ার কথা নয়। তবে সাকিব বলছেন, সেটির দরকারও নেই। মনে হয় না, বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে অনুপ্রাণিত করার দরকার আছে। সবারই নিজস্ব অনুপ্রেরণা আছে। যার যার জায়গা থেকে ভালো করছে। সমন্বিতভাবে ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স কয়েকজন ভালোই করেছে। এগুলো আরেকটু ভালো হলে সমন্বিতভাবে আরও ভালো করতে পারতাম।

আগামীকালে ম্যাচের জন্য দোয়া চেয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, বড় কোনো রান হচ্ছে না। বড় কোনো রান হলে ভালো হতো। আমরাও চেষ্টা করছি বড় রানের জন্য। দোয়া করবেন যেন বড় রান করতে পারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত