আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

 

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল।

অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট।

তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব।

সেইফার্টের বিদায়ের পর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল। ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচটি। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত