আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিলেটে দুর্দান্ত জাকের ঝড়েও হার টাইগারদের

সিলেটে দুর্দান্ত জাকের ঝড়েও হার টাইগারদের


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। জাকের আলির ঝড়ো ফিফটিতে জয়ের খুব কাছে গিয়েছিল টাইগাররা। তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

 

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সামাবিক্রমা ৪৮ বলে ৬১ ও আসালাঙ্কা ২১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৭ম অর্ধশত মাহমুদুল্লাহর।

২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত।

তবে দলীয় ৬৮ রানে ২২ বলে ২০ রান করে আউট হন শান্ত। এরপর ক্রিজে আসা জাকের আলিকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ। ২৭ বলে ফিফটি তুলে নেন অভিজ্ঞন এই ব্যাটার।

তবে দলীয় ১১৫ রানে ৩১ বলে ৫৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ। তবে ক্রিজে আসা মাহেদি হাসানকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন জাকের। ২৫ বলে ফিফটি তুলে নেন তিনি।

৪ বলে ১০ রান বাকী থাকতে দলীয় ১৯৭ রানে ৩৪ বলে ৬৮ রান করে আউট হন জাকের। শেষ পর্যন্ত ২০ অভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত