আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে মরিয়ম বিনতের গোলে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে করে নিলো বাংলার বাঘিনীরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভারতের আনুশকা কুমারিয়া। তার গোলে লিড পায় ভারত।

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করে তারা। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে ভেসে আসা বলে মরিয়ম বিনতে পা ছুঁয়ে বল জালে পাঠান। ম্যাচে ১-১ এ সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। তবে আর কেউ গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু'দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত