আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড বহনের দায়ে’ সিলেটে আটক হলেন এক শিক্ষার্থী!

‘ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড বহনের দায়ে’ সিলেটে আটক হলেন এক শিক্ষার্থী!

সিলেটে ‘ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড বহনের দায়ে’ আটক হলেন এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চৌহাট্টা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজনকে মন্ত্রী ও পুলিশকে নিয়ে ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড বহনের দায়ে আটক করে পুলিশ।

আটককৃত শিক্ষার্থীর নাম জাবের আহমদ ।

তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ৩য় সেমিস্টারের শিক্ষার্থী।

তার সহপাঠীরা জানান, চৌহাট্টায় স্লোগান দেওয়ার সময় জাবের একটি প্ল্যাকার্ড বহন করছিল।। তাতে লিখা ছিল ‘মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের আপাতত রাস্তা সামলাতে দিন, মন্ত্রী-পুলিশকে স্কুলে পাঠান শিক্ষিত করেন’। এই স্লোগানের প্ল্যাকার্ড দেখে পুলিশ ভাইরা আমাদের বললেন এসব লিখা ঠিক না। তারপরই জাবেরকে চৌহাট্টার পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।

তারা আরো জানান, প্রথমে আইডি কার্ড ছিলনা বলে তাকে পুলিশ বক্সে রাখা হয়েছে জানানো হলেও আইডি কার্ড বাসা থেকে নিয়ে আসলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করে চলে যাওয়ার পর জাবেরের বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার গোলাম কাওসার দস্তগীর বলেন, তাকে আটক করা হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অছাত্ররা যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য স্টুডেন্ট আইডি না থাকায় তাকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়। অভিভাবকের জিম্মায় তাকে ছেঁড়ে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত