আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ১৫ মিনিটে দুই ট্রাকে আগুন

সিলেটে ১৫ মিনিটে দুই ট্রাকে আগুন

 সিলেটের দক্ষিণ সুরমায় ১৫ মিনিটের ব্যবধানে দুইটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাতরা। এতে এক ট্রাকের চালক আহত হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে কদমতলী জামে মসজিদের কাছে ও বিকাল পৌণে ৩টার দিকে মোমিনখলায় এ ঘটনা দু’টি ঘটে। খবর পেয়ে মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।   

কদমতলী জামে মসজিদের সামনে হামলার শিকার ট্রাকের চালক আলাউদ্দিন জানান, শেরপুর থেকে খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬১৬০) নিয়ে তিনি গোটাটিকর যাচ্ছিলেন। কদমতলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ৫টি মোটর সাইকেলে ১০ জন যুবক এসে ট্রাকের গতিরোধ করে। 

যুবকরা ট্রাকের গ্লাস ভাঙচুর করে সামনের কেবিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি। এসময় তিনটি ইজিবাইকও ভাঙচুর করা হয়।

এদিকে, বিকাল পৌণে ৩টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা স্টার লাইট স্কুলের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট ১৮-৫৩২৯) হামলা চালায় অজ্ঞাতরা।

ওই ট্রাকের হেলপার কুটি মিয়া জানান, ট্রাকটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেট সদর উপজেলার দাসপাড়ার  উদ্দেশ্যে যাচ্ছিল। মোমিনখলায় আসার পর ৪টি মোটর সাইকেলে ৮ জন যুবক এসে ট্রাকটির গতিরোধ করে। 

পরে পেট্রল বোমা ছুঁড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পেট্রল বোমা থেকে রক্ষা পেতে ট্রাক চালক এরশাদ মিয়া লাফিয়ে নামতে গিয়ে আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে মোমিনখলায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি পরিদর্শনে যান সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান।

শেয়ার করুন

পাঠকের মতামত