আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে মাটি চাপায় চার শ্রমিকের মৃত্যু

সিলেটে মাটি চাপায় চার শ্রমিকের মৃত্যু

দেশের বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের এতিম হোসেনের ছেলে মইন উদ্দিন (৪০), আনোয়ার হোসেনের ছেলে দানু মিয়া (২২), সেলিম মিয়া (২০), শাহজাহান মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)। স্থানীয় সূত্র জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাঠালবাড়ি গ্রামের হাজী ফিরোজ মিয়ার পাথরের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়েন ওই চার শ্রমিক। গর্তটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট গভীয় হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় সোমবার বেলা দুইটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, রোববার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় আকস্মিক একটি গর্তের পাড় ভেঙে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আইনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত