আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হত্যাকান্ড ঘটিয়ে খালেদা গৃহযুদ্ধ বাঁধাতে পারবেন না: অর্থমন্ত্রী

হত্যাকান্ড ঘটিয়ে খালেদা গৃহযুদ্ধ বাঁধাতে পারবেন না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা জিয়ার কারনেই দেশে হত্যাকান্ডের ঘটনা বেড়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথায় দেশে একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। খালেদা জিয়াকে এখন এসব অপকর্ম বন্ধ করা উচিত। হত্যাকান্ডের মতো অপকর্ম ঘটিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানো সম্ভব নয়। বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে আগামীতে আরও কঠোর হবে।
শুক্রবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন- খালেদা জিয়ার সাথে দেশের জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই তিনি জনগণের কষ্টের ভাষা বুঝেন না। হরতাল অবরোধ ও নাশকতা করে জনগণকে জিম্মি করে তিনি ক্ষমতায় যেতে চাইছেন। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরণের বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
এর আগে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা গর্ভণর ইঞ্জিনিয়ার এমএ লতিফ। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব ভারতের প্রাক্তন গর্ভণর নির্মল কুমার সিনভি, তার স্ত্রী রোটারিয়ান দিনা সিনভি, রোটারি ক্লাবের সাবেক গর্ভণর ড. মঞ্জুরুল হক চৌধুরী, জেলা সেক্রেটারি ফয়সল আহমদ ও রোটারিয়ান আতাউর রহমান পীর প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত