আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিম্ন আয়ের মানুষের উন্নয়ন হলে সিলেট হবে স্মার্ট সিটি : মেয়র আরিফ

নিম্ন আয়ের মানুষের উন্নয়ন হলে সিলেট হবে স্মার্ট সিটি : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১ হাজার ২৬টি কলোনির প্রায় ১১ হাজার হতদরিদ্র পরিবারের ভাগ্যন্নোয়নে কাজ করতে আগ্রহী এনইউপিআরপি এবং ইউএনডিপি।

সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আয়োজিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানায় প্রতিনিধি দল।

সিসিক এলাকায় বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় শীঘ্রই তারা কাজ শুরু করবে বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে তারা বস্তি উন্নয়ন প্রকল্পে কাজ করার লক্ষ্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সিসিক মেয়র বলেন, প্রবাসী ও পর্যটন নগরী সিলেটের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং ভৌগলিক অবস্থানের কারণে সিলেটের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মেয়র আরিফ বলেন, কলোনিতে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের মাধ্যমে এই নগর হয়ে উঠবে একটি স্মার্ট সিটি হিসেবে। মেয়র এনইউপিআরপি এবং ইউএনডিপি’কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এসময় এনইউপিআরপি এবং ইউএনডিপি প্রতিনিধি জন উইলিয়াম টেইলর, ডিএফআইডি ওমর ফারুক, ফারজানা মোস্তফা, আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে মেয়র ছাড়াও সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত