আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পেট ভরে খাবারের দাম মাত্র ২ টাকা !

পেট ভরে খাবারের দাম মাত্র ২ টাকা !

বর্তমান সময়ে এক কাপ চা-এর মূল্য ৫-৬ টাকা। তাহলে পেটভরে ভাত খেতে কত টাকা লাগবে? ধারণা অনুসারে অন্তত ৫০-১০০ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য মাত্র দুই টাকায় দিয়েই চা-নাস্তা নয়, মিলবে পেটভরে ভাত! সাথে থাকবে মাংস, মাছ, ডিম, ডাল কিংবা সবজি। এই খাবার পাওয়া যাবে শায়েস্তাগঞ্জের অলিপুরের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক। এরা মাত্র ২ টাকায় রাত ও দুপুরের খাবার পাচ্ছেন। এ খবর যে শুনছে সে-ই অবাক হচ্ছে। আবার খাবারের মেন্যুও খারাপ নয়। সপ্তাহে ভাতের সঙ্গে তিন দিন মাংস, দুই দিন মাছ, একদিন ডিম ও প্রতিদিন খাবারে ডাল, সবজি দেওয়া হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে এসব খাবার পরিবেশন করা হচ্ছে। এখানে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক। পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে ১৬ হাজার শ্রমিকের। তাদের বেতন-ভাতা ছাড়াও কোম্পানির পক্ষ থেকে রাত ও দুপুরে খাবার এবং যাতায়াতে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। আলাপকালে ক্যানটিনের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, এখানে ৫ হাজার টাকার বেতনের চাকরিজীবীদের জন্যই ২ টাকায় খাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া, ৫ থেকে ১০ হাজারের মধ্যের বেতনভোগীরা ৫ টাকায় ও ১০ হাজারের ওপরের বেতনভোগীরা ১০ টাকা দিয়ে এসব খাবার খেতে পারছেন। তিনি জানান, এ খাবার কোম্পানির মালিক থেকে শুরু করে শ্রমিক পর্যায়ের সকলেই খেয়ে থাকেন। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে এ খাবার তৈরি হচ্ছে। রশিদ আলী নামে একজন শ্রমিক জানান, তিনি বেকার ছিলেন। এখানে কর্মসংস্থান হওয়ায় আনন্দিত। কম্পিউটার বিভাগে চাকরিরত সাইফুল ইসলাম বলেন, ‘বড় কথা হলো এখানে কাজ করে বাড়ি বা বাইরে গিয়ে খেতে হচ্ছে না। মাত্র ৫ টাকায় ভালো খাবার খেতে পারছি।’ মাত্র দুই টাকায় মাংস, মাছ ও ডিম দিয়ে খাবার খেতে পেয়ে খুশি শ্রমিক sহারুন মিয়া। আলাপকালে তার মতো শতাধিক শ্রমিক এমন সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত