আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে আওয়ামীপন্থী আইনজীবীদের সন্ত্রাসী তাণ্ডব:ভাংচুর

সিলেটে আওয়ামীপন্থী আইনজীবীদের সন্ত্রাসী তাণ্ডব:ভাংচুর

সাংবাদিক লাঞ্ছিত

সিলেটে যুবলীগ নেতা আবদুল আলী হত্যা মামলায় আওয়ামী আইনজীবীদের জামিন না দেয়ায় আদালতে তাণ্ডব চালান আওয়ামীপন্থী আইনজীবীরা। তারা বিচারকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এজলাস কক্ষের চেয়ার-টেবিল ভাংচুর করে বিক্ষোভ করেন। কয়েকটি আদালত কক্ষে তালাও ঝুলিয়ে দেন তারা। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন এক ফটোসাংবাদিক। মঙ্গলবার দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা আবদুল আলী হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় আসামি করা হয় সিলেট জেলা বারের তিন আওয়ামী আইনজীবীকে। তারা হলেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আজমল আলী ও অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুট্টু। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই খুদার আদালতে এই তিন আইনজীবীর জামিন প্রার্থনা করেন আওয়ামী পন্থী আইনজীবীরা। তাদের সঙ্গে যোগ দেন বিএনপি ও জামায়াত পন্থী অর্ধশতাধিক আইনজীবী। বিচারক শুনানি শেষে ওই তিন আইনজীবীর জামিন নামঞ্জুর করলে আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন।

তর্কবিতর্কে জড়িয়ে পড়েন বিচারকের সঙ্গে। একপর্যায়ে উত্তেজিত আওয়ামী পন্থী আইনজীবীরা এজলাস

কক্ষে মারমুখী হয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে তারা অন্যান্য বিচারিক আদালতে গিয়েও বিশৃংখলা সৃষ্টি করে কার্যক্রম বাধাগ্রস্ত করেন। একপর্যায়ে বিচারকরা এজলাস

থেকে চলে যান। আইনজীবীরা কয়েকটি আদালতের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় ছবি তুলতে গিয়ে ফটোসাংবাদিক নূরুল ইসলাম তাদের হাতে লাঞ্ছিত হন। আইনজীবীরা তাকে মারধর করে তার শরীরে ও চোখে জখম করে তার ক্যামেরা কেড়ে নেন। আইনজীবীরা সব আদালত বর্জন করে আদালত চত্বরে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা আইনজীবী সমিতি জরুরি বৈঠকে বসে। আইনজীবীদের জামিন না দেয়ায় কোর্ট বর্জনের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা আইনজীবী সমিতির

সভাপতি অ্যাডভোকেট একে সামিউল হক সাংবাদিকদের বলেন, জেলা বারের আইনজীবীদের নিয়ে সমিতির জরুরি বৈঠক চলছে। এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন যুবলীগ নেতা পাথর ব্যবসায়ী আবদুল আলী। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই তিন আইনজীবী হত্যার নেপথ্যে ছিলেন বলে স্বীকার করে।

সাংবাদিক নূরুলের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। হামলার ঘটনায় আইনজীবীদের সব ধরনের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্যরা। সাংবাদিকরা এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন সময় টিভির সিলেট ব্যুরো চিফ একরামুল কবির ইকু, ইকবাল মনসুর,  দৈনিক মানবজমিনের ব্যুরো চিফ ওয়েছ খছরু, মাই টিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, আলোকচিত্রী সাংবাদিক দুলাল হোসেন,  সিলেট সুরমার স্টাফ রিপোর্টার মানউবী সিংহ শুভ, আনিসুর রহমান, মামুন হাসান, আলা উদ্দিন, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি শিহাব উদ্দিন শিহাব, এইচএম আরিফ, আশকার আমিন লস্কর রাব্বি, কয়েছ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত