আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিএনপির নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ৩৫ মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার

বিএনপির নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ৩৫  মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার

গুম খুন চলছেই ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর
‘নিখোঁজ’ হওয়ার ৩৫ মাস পূর্ণ হচ্ছে আজ
মঙ্গলবার। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী
থেকে মধ্যরাতে ‘নিখোঁজ’ হয়েছিলেন বিএনপির এই
প্রভাবশালী নেতা। তাঁর ‘নিখোঁজ’ হওয়ার
দীর্ঘদিন পরও তিনি বেঁচে আছেন নাকি মারা
গেছেন- এ বিষয়ে চলে আলোচনা-সমালোচনার ঝড়।
বিএনপি নেতাকর্মীরা বিশ^াস করেন, তাদের
প্রাণপ্রিয় নেতা ইলিয়াস এখনো বেঁচে আছেন এবং
তিনি ফিরে আসবেন। বিএনপি নেতাকর্মীদের এমন
বিশ^াসকে যেন আরো পোক্ত করে দিলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা
এইচটি ইমাম। তাঁর মতে, ইলিয়াস আলী ‘ওপারে’
বেঁচে আছেন।
গত ১৪ মার্চ, শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে
স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি’ আয়োজিত

‘মুক্তিযুদ্ধে
পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার
রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে
এইচটি ইমাম বলেন, ‘ইলিয়াস আলী সীমান্তের
ওপারে (ভারতে) পার হয়ে গেছেন।’
তিনি আরো বলেন,তিনি (ইলিয়াস আলী) যখন
নিখোঁজ হন, তার দুই দিন আগেই তার লোকেরা
প্রতিপক্ষের দু’জনকে হত্যা করে। তার উপর আক্রমণ
হতে পারে ভেবেই তিনি পালিয়ে রয়েছেন।’
এইচটি ইমামের এমন মন্তব্যে বিএনপি
নেতাকর্মীরা যেন নতুন করে আশায় বুক বেঁধেছেন।
তাদের ভাষ্য হচ্ছে, যেখানেই থাকুন, যেভাবেই
থাকুন, পালিয়ে থাকুন আর জোর করে আটক রাখা
হোক, ইলিয়াস আলী যেন ফিরে আসেন। আবার যেন
তাঁর নেতৃত্বে জেগে ওঠে সিলেট বিএনপি, এমনটাই
প্রত্যাশা বিএনপি দলীয় নেতাকর্মীদের।
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্য রাতে রাজধানীর
গুলশান এলাকা থেকে গাড়ি চালকসহ নিখোঁজ হন
ইলিয়াস আলী। সেদিনের পর থেকে আর কোনো খোঁজ
মেলেনি তার। ইলিয়াসের স্ত্রী ও সন্তানরা তাকে
ফিরে পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন।
প্রধানমন্ত্রী ইলিয়াসকে খুঁজে পেতে সর্বাত্মক
সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপরও
সন্ধান মেলেনি বিএনপির এই কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদকের।

শেয়ার করুন

পাঠকের মতামত