আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট জিআরপি থানার রেল পুলিশের এসআই মিসবাহর ধৃষ্টতা ও হয়রানির চেষ্টা

সিলেট জিআরপি থানার রেল পুলিশের এসআই মিসবাহর ধৃষ্টতা ও হয়রানির চেষ্টা

সিলেট রেলওয়ে স্টেশন। সন্ধ্যা ৭টা। ঢাকা থেকে এসে পৌছায় জালালাবাদ এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে আস্তে আস্তে স্টেশন ত্যাগ করতে থাকেন যাত্রীরা। কেবলমাত্র থেকে যান দুই যুবক। ঘুরাফেরা করতে থাকেন প্লাটফর্মে। এগিয়ে আসেন জিআরপি থানার এসআই মিসবাহ। কোন কিছু জিজ্ঞেস না করেই ধরে নিয়ে যুবকদ্বয়কে। আটকে রাখেন জিআরপি থানার ভেতর। যুবকদ্বয় নিজেদের স্টেশন মাস্টারের আত্মীয় পরিচয় দিলেও মন গলেনি এসআই মিসবাহর। খবর পেয়ে সহকারি স্টেশন মাস্টার রেলওয়ের কর্মচারি মোস্তফাকে পাঠান তাদেরকে ছাড়িয়ে আনতে। এসময় এসআই মিসবাহ চড়াও হন মোস্তফার উপর। এতে ক্ষেপে যান সিলেট রেলওয়ের শ্রমিকদের সংগঠন শ্রমিক সংগ্রাম কমিটি। শতাধিক শ্রমিকরা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন। একইসাথে এসআই মিসবাহর অপসারণ দাবী জানান তারা। শ্রমিকদের আন্দোলনের তোপে আটক যুবকদ্বয়সহ আর ৪জনকে থানা হাজত থেকে বের করে দেন এসআই মিসবাহ। তারপরও আন্দোলন চলতে থাকলে সেখানে পৌছান জিআরপি থানার ওসি আলমগীর। সিলেট রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিন ভূইয়াসহ শ্রমিক নেতাদের নিয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে বৈঠকে এসআই মিসবাহকে প্রত্যাহারের ব্যাপারে আশ্বস্থ করেন তিনি। ওসি আলমগীরের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শ্রমিকরা। সিলেট জিআরপি থানার এসআই মিসবাহ প্রায়সময় বিনাকারণে যাত্রীদের আটকে নাজেহাল করেন বলে জানান রেলওয়ের শ্রমিকরা। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেই ক্ষান্ত হন এসআই মিসবাহ। একইভাবে বুধবার সন্ধ্যায় সিলেট রেলওয়ের সহকারি স্টেশন মাস্টারের আত্মীয় দুই যুবককে থানায় ধরে নিয়ে যান তিনি। আপত্তিকর অবস্থায় তাদের আটক করার অভিযোগ তুলেন এসআই মিসবাহ। তাদেরকে ছেড়ে য়ার অনুরোধ জানাতে গেলে রেলওয়ের কর্মচারী মো: মোস্তফাকেও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান- ঐ দুই যুবক বিনা টিকেটের রেলযাত্রী ছিলেন কিনা জানতে থানায় নেয়া হয়েছিল। স্টেশন ম্যানেজারের রুমে শ্রমিকনেতার নিয়ে করা বৈঠকটি রেল কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত