আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গাঁজাসহ শাবি ছাত্রলীগের দুই নেতা আটক

গাঁজাসহ শাবি ছাত্রলীগের দুই নেতা আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে ইফাদ অনিক এবং সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফাদ আহমেদ।

তাদের মধ্যে সাজ্জাদ হোসেন ও ফজলে ইফাদ অনিক নিজ নিজ বিভাগ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।

রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর লাক্কাতুরা মন্দিরের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘রাতে তাদের গাঁজাসহ আটকের পর পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-৭) দায়ের করেছে। রোববার দুপুরে ২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।’

ডিউটি অফিসার এস আই হাসিনা বলেন, ‘আটকের সময় তাদের কাছ থেকে সাড়ে তিনশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘আটকের ঘটনাটি বিশ্ববিদ্যালয় থেকে দূরবর্তী এয়ারপোর্ট এলাকায় ঘটেছে। এই অভিযোগ সত্য হলে তাদের ব্যক্তিগত দায়ভার ছাত্রলীগ বহন করবে না।’

শেয়ার করুন

পাঠকের মতামত